editor

প্রকাশিত: 5:15 PM, September 25, 2021

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: বালাগঞ্জে বাজারের নামকরণ নিয়ে বিবেদ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: বালাগঞ্জে বাজারের নামকরণ নিয়ে বিবেদ

নিজস্ব প্রতিবেদক
বালাগঞ্জ উপজেলার গৌরিপুর ইউনিয়নের মুসলিমাবাদ এলাকায় একটি বাজারের নামকরণ নিয়ে বিবেদ ও বারবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতে বিষয়টি দ্রুত শান্তিপূর্ণ সমাধান না হলে এলাকার আইনশৃংলার অবনতির আশংকা রয়েছে বলেও দাবি করেছেন এলাকার সাধারণ মানুষ। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন আশঙ্কার কথা জানান মুসলিমাবাদ গ্রামের বাসিন্দারা। সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ শরীফ আহমদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মুসলিমাবাদ গ্রামের আশপাশে কোন হাটবাজার ছিলো না। স্থানীয়দের সুবিধার্থে এলাকারবাসীর উদ্যোগে মুসলিমাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার পাশে একটি হাটবাজার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। যেখানে একক কোনো ব্যক্তি, গোষ্ঠীর মালিকানা নয়।

সম্প্রতি দুই পরিবার তাদের নামে বাজারটি প্রতিষ্ঠার চেষ্টা করছেন, এমন অভিযোগ করে তিনি বলেন, চৌধুরী পরিবার ও সিরাজ বেগের পরিবারের একপক্ষ চৌধুরী বাজার এবং অপর পক্ষ সিরাজ বেগের নামে বাজার প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছেন। এতে করে তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অনেকেই রক্তাক্ত জখম হয়েছেন। এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে তারা এ প্রচেষ্টা অভ্যাহত রেখেছেন। শুধু তাই নয় এই দুই নামে অবৈধভাবে সাইনবোর্ড স্থাপন কের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, সরকারের কোন অনুমোদন না থাকলেও বাজারের নামে কেউ কেউ সাইনবোর্ড বসিয়ে দেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হলে পুলিশের পক্ষ থেকেও তদন্ত করা হয়েছে। পুলিশ সকল পক্ষকে শান্তিÍ শৃঙ্খলা বজায় রাখতে বলেছেন। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব নামে বাজারের নামকরণ করা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া আসা করতে ভয় পাচ্ছে। বিশেষ করে সিলেট বিভাগের দুটি উপজেলা বালাগঞ্জ ও রাজনগরের মানুষের চলাচলের কেন্দ্রস্থল হওয়ায় ভৌগলিক কারণে বাজারটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

জনসাধারণের স্বার্থে গ্রামবাসী প্রশাসনিক পর্যায় থেকে শান্তি পূর্ণ সমাধান চান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবর দুই দফা লিখিত আবেদন করা হয়েছে। এলাকার স্বার্থে বিষয়টি দ্রুত শান্তিপূর্ণ সমাধানের জন্য সিলেটের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান। এ সময় এলাকাবাসীর পক্ষে আরও উপস্থিত ছিলেন, মির্জা হোসেন চিনু, আবজল তালুকদার, শেখ রাজিব আহমদ, মির্জা আব্দুল করিম ফিরু, মির্জা এনামুল হক পারুল, শেখ মোক্তার আলী, শেখ মুজিবুর রহমান, আব্দুল মতিন হেরম তালুকদার. শেখ সোহেল আহমদ বকুল প্রমুখ।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির