editor

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১

প্রশিক্ষিত জনশক্তি দেশের সম্পদ: এমপি হাবিব

প্রশিক্ষিত জনশক্তি দেশের সম্পদ: এমপি হাবিব

প্রশিক্ষিত জনশক্তি দেশের সম্পদ: এমপি হাবিব

2

সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রশিক্ষিত জনশক্তি দেশের সম্পদ। এদের মাধ্যমেই দেশের উন্নয়ন-অগ্রগতি তরান্বিত হয়। তাই যুব সমাজকে শুধু নিজের নয়, দেশের প্রয়োজনে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও শ্রমের মর্যাদা পাওয়া যায়। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে দক্ষ জনশক্তির বিকল্প নেই।

6

এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল ১৮ অক্টোবর সোমবার বিকালে নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী আলোচনা সভা, নবীন বরণ, দোয়া মাহফিল ও বিদেশগামীদের মধ্যে সনদপত্র বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লার সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর জাকির হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খাঁন, প্রবাসী কল্যাণ ব্যাংকের সিলেটের আঞ্চলিক প্রধান মোঃ মাহে আলম, সিলেট জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মীর কামরুল হোসেন, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সেক্রেটারি সয়েফ খাঁন, লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জুবায়ের খান।

হাফিজ ওবায়দুল হকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিটিসির চীফ ইন্সট্রাক্টর শাহ আলম পাটোয়ারী, সিনিয়র ইন্সট্রাক্টর মনিরুজ্জামান মনির, মিতা রানী সিনহা, মাজেদুর রহমান, রেজাউল করিম, ইন্সট্রাকটর ওমর ফারুক, শফিকুল ইসলাম, জবপ্লেসমেন্ট অফিসার নীলুফার ইয়াসমিন নীলা, শিক্ষার্থী সাইদুর রহমান, সাদিকুর রহমান, অনিক আহমদ প্রমুখ।

3

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
শেখ রাসেল দিবসের শুরুতে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সোমবার সকালে বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা। বিজ্ঞপ্তি

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

8 শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দানিয়েল হাসানের পিতা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

5 বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

6 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

5 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

7 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

8 সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক বলেছেন, ছাত্র সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

8 স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

8 স্টাফ রিপোর্টার: লাখো মানুষের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে আল্লামা

1
4