editor
প্রকাশিত: 1:34 PM, February 16, 2021
অনলাইন ডেস্ক
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর একটি নদীতে স্থানীয় সময় রোববার রাতে একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ৭০০ যাত্রী ছিল বলে জানা গেছে।এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। আরও কয়েকশ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। খবর দ্য আলজাজিরার।কঙ্গোর মানবিক সহায়তাবিষয়ক মন্ত্রী স্টিভ বিকায়ি সোমবার জানান, রোববার রাতের ওই দুর্ঘটনার সময় নৌকাটিতে ৭০০ যাত্রী ছিল। নৌকাটি মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতি গ্রামের কাছে এসে ডুবে যায়।জানা যায়, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ৩০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটর প্রদেশের উদ্দেশে ওই নৌকাটি যাত্রা করেছিল। অতিরিক্ত মালামাল এবং ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়ার কারণেই ওই নৌকাটি ডুবে যায়।খনিজসমৃদ্ধ কঙ্গোতে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী এবং মালপত্র বোঝাইয়ের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া নৌকায় করে যাতায়াত করা অধিকাংশ যাত্রীই লাইফ জ্যাকেট পরেন না। ফলে নৌকাডুবে গেলে অনেককেই বাঁচানো সম্ভব হয় না।
S/H(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট