editor
প্রকাশিত: 3:01 PM, February 18, 2021
অনলাইন ডেস্ক
কিশোর বয়সে করা অপরাধের সাজা ভোগ করে জেল থেকে ৬৮ বছর পর বৃদ্ধ বয়সে ছাড়া পেলেন যুক্তরাষ্ট্রের জো রিগন (৮৩)।১৯৫৩ সালের ফেব্রুয়ারিতে ১৫ বছর বয়সে ফিলাডেলফিয়ার কারাগারে কিশোর অপরাধী হিসেবে বন্দি হন রিগন। আরও চার কিশোরের সঙ্গে মিলে ডাকাতি ও হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ছয়জন আহত ও দুজন নিহত হন। খবর সিএনএনের।১১ ফেব্রুয়ারি পেনসিলভানিয়ার জেল থেকে মুক্তি পাওয়ার পর রিগনকে বিবেচনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক ও দীর্ঘদিন জেলে থাকা বন্দি হিসেবে।মুক্তি পাওয়ার পর তিনি গণমাধ্যমকে জানান, অপরাধের পর রাস্তায় ধরা পড়েছিলেন তিনি। ওই সময় রিগনের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়। তিনি ছুরিকাঘাতের কথা স্বীকারও করেন।রিগনের আইনজীবী ব্র্যাডলি ব্রিজ বলছিলেন, যে শিশুটি ১৯৫৩ সালে অপরাধ করেছিল সে আর নেই। ২০২১ সালে জেল থেকে বের হয়েছে ৮৩ বছর বয়সী একজন মানুষ।রিগন বলেন, আমি আর শিশুটি নই। শুধু বড় হয়েছি এমন নয়। আমি একজন বৃদ্ধ মানুষ আর প্রতিদিন বৃদ্ধ হচ্ছি।১৯৭০-এর দশকে রিগন ও তার সহযোগীরা পেনসিলভানিয়া গভর্নরের অনুকম্পা লাভ করেন। তবে দুজন প্যারোলের তা গ্রহণ করলেও রিগন তা প্রত্যাখ্যান করেন।২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট তাকে আরেকটি সুযোগ দিলেও তিনি তা গ্রহণ করেননি। এর আগের বছর এক মামলার ভিত্তিতে কিশোর অপরাধীদের আজীবন কারাদণ্ডকে বেআইনি গণ্য করা হয়। সে হিসাবে রিগন কয়েক দশক বেশি কারাগারে কাটিয়েছেন। কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন।আইনজীবী ব্রিজ ১৫ বছর ধরে রিগনের জন্য কাজ করছিলেন। কিশোর অপরাধের শাস্তি হিসেবে আজীবন সাজা অসাংবিধানিক ঘোষিত হওয়ায় ২০১৮ সালের নভেম্বরে ফেডারেল কোর্টে জয়ী হন তিনি।
রিগন এখন চান, নিজের জীবনের অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে বিলিয়ে দিতে।
S/H(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট