editor
প্রকাশিত: 10:20 PM, February 24, 2021
অনলাইন ডেস্ক
গত মাসে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশি কোনো নেতা হিসেবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। করোনাভাইরাসের কারণে মঙ্গলবার এই দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে কানাডাতেই যাওয়ার ইচ্ছে ছিল বাইডেনের। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়নি। ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং চীনকে কেন্দ্র করে পারস্পারিক নীতিতে অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেন দুই নেতা। বাইডেন ট্রুডোকে বলেন, কানাডার চেয়ে যুক্তরাষ্ট্রের কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। আর সেজন্যই প্রেসিডেন্ট হিসেবে আপনার সাথে প্রথম কথা বলা, প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করা। কানাডা এবং যুক্তরাষ্ট্র সর্বজনীন অধিকার লংঘনের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক স্বাধীনতার জন্য একসাথে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন বাইডেন। জবাবে বাইডেনকে আন্তরিক ধন্যবাদ জানান ট্রুডো। তিনি বলেন, বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব খুব মিস করেছি। উল্লেখ্য, বাইডেনের জয়ের পর বিদেশী নেতাদের মধ্যে ট্রুডোই প্রথম তাকে অভিনন্দন জানিয়েছিলেন
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট