editor
প্রকাশিত: 2:39 PM, February 25, 2021
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে ঘরবন্দি মানুষের নিঃসঙ্গতা বাড়তে থাকায় তাদের মধ্যে যেন আত্মহত্যা প্রবণতা ভর না করে, সে জন্য এ বিষয়ে একজন মন্ত্রী নিয়োগ দিয়েছে জাপান। গত ১১ বছরের মধ্যে গত বছর করোনাকালে দেশটিতে রেকর্ডসংখ্যক মানুষ আত্মহত্যা করে।এমতাবস্থায় চলতি মাসের শুরুতে দেশটির আঞ্চলিক অর্থনীতি পুনরুজ্জীবনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তেৎসুশি সাকামোতোকে একাকীত্ব বা নিঃসঙ্গতাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। জাপান টাইমসের বরাত দিয়ে এই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।করোনাভাইরাসের দিনগুলোতে জাপানে মানসিক স্বাস্থ্যব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। করোনার মৃত্যুর তুলনায় যেটি প্রায় ১০ গুণ বেশি। ২০২০ সালে এক বছরে যে সংখ্যক আত্মহত্যার ঘটনা ঘটেছে, তা গত ১১ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে তাই জনসাধারণের নিঃসঙ্গতা কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করতে বলা হয়েছে। এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যে একাকিত্ব মন্ত্রী নিয়োগ দেওয়া হয়। অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে জাপানের একাকীত্ব মন্ত্রী সাকামোতো বলেন, মানুষ সংকটকালীন অবস্থায় আগের চেয়ে অনেক বেশি অসহায় বোধ করছেন। ফলে সাহায্য যাদের প্রয়োজন, তাদের দিকে সাহায্যের হাত প্রসারিত করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। নতুন মন্ত্রীর উদ্দেশে জাপানের প্রধানমন্ত্রী সুগা বলেছেন, বিশেষ করে নারীরা নিঃসঙ্গতায় ভুগছেন এবং আত্মহত্যার হার বৃদ্ধি পাচ্ছে। আমি চাই আপনি বিষয়টি পরীক্ষা করে দেখুন এবং একটি বিস্তৃত কৌশল বের করে আনুন।জাপানে আত্মহত্যার হার অন্য অনেক দেশের তুলনায় এমনিতেই বেশি। মহামারি শুরুর পর এই প্রবণতা আরও বেড়েছে।
S/H(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট