editor

প্রকাশিত: 8:50 PM, April 28, 2021

সিলেট-৩ আসনে নৌকার মননোয়ন চান সামাদপত্নী ফারজানা চৌধুরী

সিলেট-৩ আসনে নৌকার মননোয়ন চান সামাদপত্নী ফারজানা চৌধুরী

সিলেট-৩ আসনের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে সর্বস্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন সদ্য প্রয়াত সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপির সহধর্মিনী, মাহমুদ-উস-সামাদ-ফারজানা চৌধুরী হাইস্কুল এন্ড কলেজের সহ প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ হিতৈষী ফারজানা সামাদ চৌধুরী।
এক বিবৃতিতে তিনি বলেন, পরম করুণাময়ের ইচ্ছায় সিলেট-৩ আসনের গণমানুষের নেতা, এই জনপদের পর পর ৩ বার নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী আকষ্মিকভাবে আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি দিয়েছেন। আমার জীবনের সবচেয়ে বেদনাবিধুর এই সময়টিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাঁর নেতৃত্বাধীন সদাসয় সরকার এবং সিলেট-৩ আসনের আপনার জনতাসহ সর্বস্তরের সিলেটবাসী আমি ও আমার পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদান করেছেন। শোকেস্তব্ধ আমি ও আমার সন্তানসহ প্রয়াত এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরীর পুরো পরিবার ও স্বজনরা এজন্য সবার প্রতি কৃতজ্ঞ ও চিরঋণী। সবার কাছে, আমি ব্যক্তিগতভাবে দোয়া প্রার্থী আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদেরকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করেন।
বিবৃতিতে ফারজানা চৌধুরী বলেন, বিগত প্রায় ৪ দশক সিলেট-৩ নির্বাচনী এলাকা তথা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের আপামর জনতার সুখ-দুখের সাথী ছিলেন সদ্য প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী। দীর্ঘ এই সময়ের পরিক্রমায় এই জনপদের মাটি ও মানুষের শুধু নেতা হিসেবে নয়, একজন সুহৃদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন মাহমুদ-উস-সামাদ চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় ও উদার সহযোগিতায় মাহমুদ-উস-সামাদ চৌধুরী তার নির্বাচনী এলাকায় বিপুল উন্নয়ন কর্মকান্ড শুরু করেছিলেন, যার অনেকগুলো ইতোমধ্যে সফল ও সুচারুরূপে সম্পন্ন হয়েছে এবং অনেকগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলাবাসীর প্রাণের মানুষ মাহমুদ উস সামাদ চৌধুরীর অবর্তমানে তার স্বপ্নের উন্নয়ন কর্মকান্ড যেন গতিরুদ্ধ না হয়, সেটি নিশ্চিত করা সময়ের দাবী। মাহমুদ-উস-সামাদের আকষ্মিক মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। এরপরও জীবন থেমে থাকেনা। সময়ের প্রয়োজনে দায়িত্ব গ্রহণে এগিয়ে যাওয়াই চিরন্তন সত্য। এই সত্যের প্রেক্ষিতে সময়ের প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর পাশে থাকতে চাই।
ফারজানা চৌধুরী বলেন, মাহমুদ-উস-সামাদ চৌধুরীর জীবদ্দশায় তার জীবন সঙ্গীনী হিসেবে তার সকল কর্মকান্ডে অতীতে যেমন পাশে ছিলাম, আগামী দিনেও একই ভাবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর কাছে থাকতে আমি আগ্রহী। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও আশীর্বাদ পেলে মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপির অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করতে আমি আগামীদিনে সিলেট-৩ নির্বাচনী এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখতে আগ্রহী। আমার আগামী দিনের পথচলায় সিলেট-৩ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়