admin

প্রকাশিত: 2:33 PM, January 10, 2021

ট্রাম্পের অপসারণ চান ৫৭ শতাংশ মার্কিন নাগরিক

ট্রাম্পের অপসারণ চান ৫৭ শতাংশ মার্কিন নাগরিক

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে সন্ত্রাসী হামলার উসকানি দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত অপসারণ চেয়েছেন সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিক। দেশটির ৫৭ শতাংশ নাগরিক ট্রাম্পের অপসারণ চান। তাদের বেশির ভাগই ডেমোক্র্যাট সমর্থক। তবে শেষ দিনগুলোতে তাকে হোয়াইট হাউসে থাকতে দেওয়ার পক্ষে রিপাবলিকান সমর্থকরা। শুক্র ও বৃহস্পতিবার পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ প্রতিষ্ঠান ইপসস পরিচালিত জরিপে বলা হয়- প্রায় ৭০ শতাংশ আমেরিকান বুধবারের কর্মকাণ্ডকে সমর্থন করেন না। কংগ্রেস ভবনে ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের ঘোর বিরোধী গত নভেম্বরে ট্রাম্পকে ভোট দেওয়া প্রতি ১০ জনের মধ্যে সাতজনই। যুক্তরাষ্ট্রজুড়ে অনলাইনে চালানো জরিপে বলা হয়, এক হাজার পাঁচজন আমেরিকান প্রাপ্তবয়স্কের জবাব সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩৯ জন বলেছে, তারা নভেম্বরে ট্রাম্পকে ভোট দিয়েছেন। সামগ্রিকভাবে সংখ্যাগরিষ্ঠ নাগরিক বলেছেন, তারা চান মেয়াদ শেষের আগেই ট্রাম্প সরে যাক।

প্রতি ১০ জন ডেমোক্র্যাটের মধ্যে নয়জন এবং এতে রিপাবলিকানদের মধ্যে দুজন সমর্থন করেছে। প্রায় ৩০ শতাংশ বলেছে- ট্রাম্পকে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে সরিয়ে দেওয়া উচিত। এ সংশোধনীতে দায়িত্ব পালনে অক্ষম প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার ক্ষমতা ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভাকে দেওয়া হয়েছে। অন্য ১৪ শতাংশ বলেছে, কংগ্রেসের উচিত ট্রাম্পকে অভিশংসন করে হোয়াইট হাউস থেকে তাড়িয়ে দেওয়া। আর ১৩ শতাংশ বলেছে, ট্রাম্পের পদত্যাগ করা উচিত।

মাত্র দুসপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বুধবার ক্যাপিটলে হামলার ঘটনার পর তার আগেই ট্রাম্পকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ট্রাম্পের উসকানিতেই ওই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যাপিটলে তাণ্ডবের ঘটনায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান সমর্থক উভয়েই নিন্দা জানিয়ে আসছে। ট্রাম্পের আমলে প্রতিটি বড় ইস্যুতে জনগণের প্রতিক্রিয়া রাজনৈতিক দলে বিভক্ত ছিল। এবারের ইস্যুতেও তাই ঘটেছে। প্রায় প্রতিটি সহিংস তাণ্ডবের নিন্দা জানালেও ট্রাম্পের অপসারণের ডাক বেশি এসেছে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে।

অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প থাকবেন না বাইডেন খুশি : যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এ ঘোষণায় নতুন প্রেসিডেন্ট জো বাইডেন খুশি হয়েছেন। এদিকে, বাইডেনের অভিষেকের দিন সামনে রেখে ট্রাম্পের উগ্র সমর্থকরা আবার দাঙ্গা-সহিংসতার ডাক দিচ্ছে। খবর বিবিসি, আলজাজিরা ও সিএনএনের।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে ঘোষণা দেন- জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে তিনি যাবেন না। এ ঘোষণায় বাইডেন বেশ খুশি হয়েছেন। তিনি বলেন, এ একটা বিষয়েই তার (ট্রাম্প) সঙ্গে আমি একমত হতে পারছি। অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প আসবে না, এটা ভালো হয়েছে। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ২০ জানুয়ারির অনুষ্ঠানে সসম্মানে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্টকে স্বাগতম। তাকে পেলে আমি নিজেকে সম্মানিত বোধ করব।

ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে স্থানীয় সময় শুক্রবার মন্ত্রিসভার মনোনীত সদস্যদের সঙ্গে পরিচয় করে দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ট্রাম্প লোক দেখানোর জন্য কিছু করছেন না। এটা খুব ভালো। তিনি বলেন, তার (ট্রাম্প) সম্পর্কে আমার যে খারাপ ধারণা রয়েছে, সেটিকে তিনি ছাড়িয়ে গেছেন। তিনি দেশের জন্য বিব্রতকর, বিশ্বের জন্য বিব্রতকর। এ দায়িত্বে থাকার তার কোনো যোগ্যতা নেই। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট আখ্যায়িত করে বাইডেন বলেন, তিনি চান যত দ্রুত সম্ভব ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাক। ক্ষমতা থেকে সরে যেতে তার বেশি সময় লাগলে তাকে অভিশংসনের জন্য চাপ দেবেন বলেও তিনি জানান।

ট্রাম্প দেশের জন্য লজ্জা, গোটা বিশ্বের জন্য লজ্জা। তিনি আর অফিসে থাকার উপযুক্ত নন। তিনি বলেন, ভালো উপায় হলো ২০ জানুয়ারি শপথ নেওয়া। এর আগে বা পরে কী হবে, সে সিদ্ধান্ত কংগ্রেস নেবে।বুধবার ক্যাপিটল ভবনে হামলা চালানো ট্রাম্পের উগ্র সমর্থকদের সঙ্গে কী করা হবে জানতে চাইলে বাইডেন বলেন, তাদের সঙ্গে এমন আচরণ করতে হবে যেন তারা একদল দুষ্কৃত, বিদ্রোহী, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মাত্র। তারা সন্ত্রাসী, অভ্যন্তরীণ সন্ত্রাসী।এদিকে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পর শপথ অনুষ্ঠান বয়কট করে প্রথা ভাঙার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শুক্রবার এক টুইটে ট্রাম্প লিখেছেন, যারা যারা জানতে চেয়েছেন তাদের সবাইকে বলছি, আমি শপথ অনুষ্ঠানে যাচ্ছি না। বুধবার ক্যাপিটল ভবনে সমর্থকদের নজিরবিহীন হামলার পর ট্রাম্প ‘নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তর’রও প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে কারচুপি এবং জয় ‘চুরি করে নেওয়ার’ ভিত্তিহীন অভিযোগ থেকে ট্রাম্প সরে আসেননি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প চতুর্থ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন যিনি উত্তরসূরির শপথে যাচ্ছেন না। এর আগে শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৮৬৯ সালে বিদায়ী প্রেসিডেন্ট অন্ড্র– জনসনের সময়।যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেকের দিন সামনে করে ফের দাঙ্গা-সহিংসতার ডাক দিচ্ছেন ট্রাম্পের উগ্র সমর্থকরা।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট