editor

প্রকাশিত: 11:55 PM, May 1, 2021

মহান মে দিবস উপলক্ষে স্যার এনাম উল ইসলামে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ

মহান মে দিবস উপলক্ষে স্যার এনাম উল ইসলামে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ’র বিভিন্ন স্থানে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী, হাজী আব্দুল মছব্বির সিটি ও স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষাবিদ, সমাজসেবক স্যার এনাম উল ইসলাম উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় মহান মে দিবস উপলক্ষে শনিবার দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জৈনপুর ফকির পাড়ায় ও লালাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার চাঁনপুর বাজারে বাদ আসর শ্রমজীবি মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
বরইকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জৈনপুর ফকিরপাড়ায় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদের মোনাজাতের মধ্যে দিয়ে স্যার এনাম ইসলাম পক্ষথেকে এলাকার বিভিন্ন বাড়িতে নিজ হাতে খাদ্য সামগ্রী পৌছে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আজমল আলী, ইস্রাফিল শিশু, বাচ্চু মিয়া, আব্দুল মালেক, খছির আলী প্রমুখ।
পরে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, প্রচার সম্পাদক সাদেক চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া, সাবেক মেম্বার আছকির আলী, মনির আলী, সৈয়দ মাহবুবুর রহমান, সৈয়দ মুহিবুর রহমান মিসলু। এদিকে বাদ আসর ফেঞ্চুগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকায় ছাত্রলীগ আলোজিত অনুষ্ঠানে শ্রমজীবী ও পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন স্যার এনাম উল ইসলাম।
দিনব্যাপী সকল অনুষ্ঠানে স্যার এনাম উল ইসলামের সাথে উপস্থিত ছিলেন স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক সামসুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ শামীম ইকবাল, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি তাজ উদ্দিন খান আলম, স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের সিইও রুহুল আলম চৌধুরী উজ্জ্বল।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়