editor
প্রকাশিত: 4:19 PM, May 7, 2021
নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার সারাদেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর দরবারে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসীকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ দোয়া করেছেন। এ সময় মুসল্লিরা সৃষ্টিকর্তার উদ্দেশে মোনাজাতে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন।
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে ‘জুমাতুল বিদা’ পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র মাহে রমজান মাসের শেষ শুক্রবার (৭ মে) মুসলমানরা জুমাতুল বিদা হিসেবে পালন করে থাকেন।
রমজানে বিদায়ী জুমা হিসেবে ‘জুমাতুল বিদা’ রোজাদারদের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে। জুমার নামাজের আগে মসজিদের খতিবরা জুমাতুল বিদা ও পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে ‘খুতবা’ পাঠ করেন।
বয়ানে আগামী বছর কিভাবে মুসল্লিরা অতিবাহিত করবেন ও দেশ ও জাতির কল্যাণে কাজ করা নির্দেশনা দেন খতিবরা।
পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে হজরত শাহজালাল (র:) দরগাহ জামে মসজিদে সিলেটের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া হযরত শাহপরাণ (র:), সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, সাদার পাড়া জামেয়া মসজিদ, আম্বরখানা জামে মসজিদসহ সিলেটের প্রত্যেক মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় মসজিদের বাহিরের আঙ্গিনার ও দরগাহ’র রাস্তায় ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। এছাড়া নগরীর সবকটি মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল।
প্রতিটি মসজিদে মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি করোনামুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ