editor

প্রকাশিত: 12:41 AM, May 8, 2021

ফের বাড়লো মাছ-মুরগি ও চিনির দাম

ফের বাড়লো মাছ-মুরগি ও চিনির দাম

ডেস্ক রিপোর্ট
ঈদকে সামনে রেখে আবারো বেড়েছে ইলিশ, মুরগি, চিনি ও সয়াবিন তেলসহ অন্তত অর্ধ ডজন পণ্যের দাম। বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ব্রয়লার মুরগি, বোতলজাত সয়াবিন, চিনি, প্যাকেট ময়দা, রসুন, জিরা, দারুচিনিসহ মসলার দাম বেড়েছে। এরমধ্যে কেজিতে পাঁচ টাকা বেড়ে খোলা চিনি ৭০ টাকা আর প্যাকেট চিনি ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে। রাজধানীর কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
ক্রেতারা বলছেন, আর এক সপ্তাহ পরেই ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখেই মুনাফাখোররা জিনিসপত্রের দাম বাড়িয়েছে। সরকারি বিপণন সংস্থা টিসিবি’র হিসাবেও মসলা জাতীয় পণ্যের দাম বাড়ার কথা বলা হয়েছে।
এদিকে, বোরো মৌসুমের ফলন ভালো হওয়ায় কমতে শুরু করেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট, বিআর-২৮ ও স্বর্ণা জাতের চালের দাম কমেছে কেজি প্রতি ৪-৫ টাকা।
তবে স্থিতিশীল রয়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারে গত সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে। বোতলজাত গত সপ্তাহের তুলনায় সয়াবিনের দাম বেড়েছে লিটারে ২-৩ থেকে টাকা। পামওয়েল সুপারের দাম বেড়েছে লিটারে ২ টাকা। রসুনের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। জিরার দাম বেড়েছে কেজিতে ২০ টাকা, দারুচিনির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা, চিনির দাম বেড়েছে কেজিতে ২ টাকা, প্যাকেট ময়দার দাম বেড়েছে কেজিতে ২ টাকা। অবশ্য বাজারে নতুন করে আর বাড়েনি চাল, ডিম, আলু ও শুকনো মরিচের দাম। টিসিবি’র তথ্য মতে, গত সপ্তাহের তুলনায় চালের দাম কমেছে এক থেকে দুই টাকা। কমার তালিকায় আরো রয়েছে শুকনো মরিচ, ডিম, আলু ও পিয়াজ।
বাজার করতে আসা কিবরিয়া কামাল বলেন, রোজা শুরু হওয়ার পর যেসব পণ্যের দাম কমে এসেছিল, ঈদকে সামনে রেখে সেইসব পণ্যের দাম ফের বাড়ানো হয়েছে। রসুন, জিরা, দারুচিনিসহ প্রায় সব মসলার দাম বেড়েছে।
ইলিশ মাছ ব্যবসায়ী শফিক বলেন, সরবরাহ কম থাকায় ইলিশের দাম বেড়েছে। তবে দাম বাড়লেও মানুষ কিনছেন। চাহিদা ভালোই রয়েছে। ইলিশ মাছ কিনতে এসে এক ক্রেতা কিছুটা ক্ষোভ নিয়ে বললেন, রোজা আর ঈদ আসলেই এদের পণ্যের দাম বাড়াতে হয়। পরিবহন তো চলছে তাহলে সরবরাহ কম কেন হবে। এসব অজুহাত ছাড়া আর কিছুই নয়।
এদিকে, অঞ্চল ও বাজার ভেদে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪০ টাকা। ব্রয়লার মুরগির পাশাপাশি দাম বেড়েছে লেয়ার মুরগির। গত সপ্তাহে ২০০-২২০ টাকা কেজি বিক্রি হওয়া লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৩০-২৩৫ টাকা। তবে আগের মতো ২৪০-২৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে সোনালি মুরগি। এছাড়া ফার্মের মুরগির ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে আগের মতোই ২৮-৩০ টাকা। কাওরান বাজারের এক মুরগি ব্যবসায়ী মতিন বলেন, ঈদের আগে মুরগি বেশি করে কিনে রাখে মানুষ। চাহিদা বাড়ায় মুরগির দাম কিছুটা বেড়েছে।
বাজারে মিনিকেট চাল ৬০-৬২ টাকা থেকে কমে এখন ৫৬-৫৭ টাকা বিআর-২৮ ৫০-৫২ টাকা থেকে ৪৪-৪৫ টাকা ও স্বর্ণা ৪৬-৪৭ টাকা থেকে কমে এখন ৪২-৪৩ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মোটা, চিকন ও মাঝারি মানের চালের দাম অতি সামান্য পরিমাণ কমেছে। গত সপ্তাহের ৫৭ টাকা কেজি চাল এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৫৫ টাকা।
এদিকে, সবজি বাজারে ফুলকপির পিস বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। বেগুনের কেজি ৪০-৬০ টাকা, মানভেদে শসার কেজি ৩০-৪০ টাকা, পটল ৩০-৪০ টাকা, বরবটি ৪০-৫০ টাকা, ঢেঁড়স ৩০-৪০ টাকা, ঝিঙে ৪০-৫০ টাকা, লাউ ৬০-৭০ টাকা, পাকা টমেটো ৩০-৪০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, কাঁচকলার হালি ৩০-৪০ টাকা, কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ