editor

প্রকাশিত: 8:18 PM, May 17, 2021

এক পিতার আর্তনাদ : জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ছেলে দ্বীপ হত্যার বিচার চাইবো

এক পিতার আর্তনাদ : জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ছেলে দ্বীপ হত্যার বিচার চাইবো

“জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ছেলে হত্যার বিচার চাইবো। হত্যাকারীদের আর কত লাশ প্রয়োজন। ছেলে হত্যার ন্যায় বিচার না পেলে প্রয়োজনে এই টিলাগড়েই আত্মহত্যা করবো। আমার কলিজার টুকরা ছেলে হত্যার বিচার চাই জীবনে আর কিছু চাওয়ার নাই। আজকে দ্বীপের ১৯তম জন্মদিন অথচ রাস্তায় দাঁড়িয়ে ছেলে হত্যাকারীদের বিচার চাইতে হচ্ছে তার পিতাকে।” এমন আর্তনাদে কান্নায় ভেঙ্গে পড়েন টিলাগড়ে সন্ত্রাসীদের হামলায় নিহত অভিষেক দে দ্বীপের পিতা দীপক দে।
কান্না জড়িত কণ্ঠে তিনি আরো বলেন, অনেক পরিবারে ছেলে সন্তানকে নিয়ে মা-বাবা জন্মদিন পালন করছে। আমাদের কপালে তো আর সেটা নেই। একমাত্র ছেলেকে হারিয়ে আজ আমরা বাকরুদ্ধ। প্রায় ১৫ মাস থেকে আমরা ছেলের কাছ থেকে মা-বাবা বলে ডাক শুনতে পাই না। এরপরেও আসামীরা হুমকি দেয়। মামলা তুলে নিতে বাড়ি-গাড়ি দেওয়ার প্রস্তাব করে। একটি স্বাধীন দেশে একটা টগবগে তরুণকে হত্যা করে ঘাতকরা ঘুরে বেড়াবে, এটা মেনে নেওয়া যায় না। ন্যায় বিচারের আশায় আমরা এখনও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বসে আছি। তিনি অবিলম্বে তাদের ছেলে দ্বীপ হত্যার বিচার দাবী করে বলেন, অন্যতায় এই টিলাগড়েই আত্মহুতি দিবো আমরা।
এসময় নিহত দ্বীপের মা অনিতা দে কান্না জড়িত কণ্ঠে বলেন, প্রধানমন্ত্রীও একজন স্বজন হারা মানুষ। স্বজন হারানোর বেদনা তিনি বুঝেন। আমরা আমাদের স্বজনকে হারিয়েছি। তিনি আমাদের ন্যায় বিচার দিবেন। এই আশায় আমরা বুক বেধে বসে আছি।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান মুহিব,  আহমদ অরুণা দে, অনিতা দেব, মদন দে, বিজয় দে, মুন্না ঘোষ, মুর্শেদ আহমদ, আমির হামজা অমর, অপু সিংহ, সৌরভ সরকার, নিলয়, অঙ্গরাজ দ্বীপ, সিয়াম, হাসনাত, শুভ কর, আদিত্য দাস, প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে বিবাদে জড়িয়ে ছাত্রলীগ কর্মী সৈকত রায় সমুদ্রের নেতৃত্বে একদল যুবকের হামলায় সিলেট নগরীর টিলাগড় এলাকায় অভিষেক দে দ্বীপ নামের এক যুবক নিহত হন। নিহত দ্বীপ গ্রিনহিল স্টেট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ