editor

প্রকাশিত: 10:09 PM, May 18, 2021

দুই দিনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭ নেতাকর্মী গ্রেফতার

দুই দিনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭ নেতাকর্মী গ্রেফতার

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে আবারো শুরু হয়েছে গ্রেফতার আতঙ্ক। গত দুই দিনে উপজেলার বিভিন্ন জায়গা থেকে পুলিশ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এর আগে গেল এপ্রিল মাসের শুরুর দিকে কঠোর লকডাউন চলাকালে দলের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ।

দলীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে নিজ নিজ বাড়ী থেকে পুলিশের হাতে গ্রেফতার হন দক্ষিণ সুরমার বাসিন্দা, নগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রানা, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি, যুগ্ম আহবায়ক সাহেল আহমদ ও যুবদল নেতা আজাদ আহমদ। এছাড়া রবিবার রাতে সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন রশিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান মোহনকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

পুলিশের এমন গ্রেফতারে দক্ষিণ সুরমার বাসিন্দা ও সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, চুর, ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করে না। কিন্তু দেশে বিরোধীমতকে দমন করতে পুলিশ সর্বদা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার চালিয়ে যাচ্ছে।তিনি দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও আশু মুক্তির দাবী জানান।

আর দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম বলেছেন, আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। ২০১৭ সালে নির্বাচনী একটি মামলায় উপজেলার মোট ৪১ জনের বিরুদ্ধে এক মাস আগে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। তন্মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকজন আদালতে হাজির হয়েছেন। যারা আদালতে হাজির হননি তাদেরকে গ্রেফতার করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে গেল এপ্রিল মাসের শুরুর দিকেও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ