editor
প্রকাশিত: 6:30 PM, June 8, 2021
ডিসিসি ডেস্ক :: সিলেট নগরীর সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কলবাখানী গলির মুখে ড্রেনের উপর নির্মাণ করা হচ্ছে গেইট। ড্রেনের উপরে গেইট নির্মাণের কারণে ফুটপাত দিয়ে পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। স্বাচ্ছন্দে ফুটপাত দিয়ে চলাচল করতে পারছেন না পথচারীরা। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য গলির মুখে নির্মাণ করা হচ্ছে গেইট। অন্যান্য এলাকায় ড্রেনের সীমানা ছেড়ে গেইট নির্মাণ করা হচ্ছে। অথচ কলবাখানী এলাকায় সীমানা না ছেড়েই ড্রেনের উপরে গেইট নির্মাণ করছে সিসিক। ড্রেনের উপরে নির্মাণ করা হচ্ছে গেইট।

ফুটপাত দিয়ে পথচারীরা স্বাচ্ছন্দে চলাচল করতে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও ড্রেনের উপরে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। মেয়রের অভিযানের ফলে হকাররা ফুটপাতের উপরে বসতে পারছে না। এমনকি ড্রেনের উপরে অবৈধভাবে দখল করে কেউ স্থাপনা তৈরি করতে পারছেনা। ফলে নগরী আগের চেয়ে অনেকটাই পরিষ্কার-পরিচ্ছন্ন লাগে। পথচারীরাও স্বাচ্ছন্দে চলাচল করতে পারছেন। মেয়রের এমন উদ্যোগের পর কলবাখানি এলাকায় ড্রেনের উপরে গেইট নির্মাণ এর কাজ শুরু করায় ক্ষোভ দেখা দিয়েছে পথচারী ও সচেতন মহলের মাঝে।ড্রেনের উপরে নির্মাণ করা হচ্ছে গেইট।

সরজমিনে গিয়ে দেখা যায় ড্রেনের দুই পাশে চারটি খুটি দিয়ে গেইট নির্মাণের কাজ শুরু করেছে সিসিক। ড্রেনের দুই পাশে খুটি বসানোর ফলে পথচারীদের ফুটপাতের ওপর দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পথচারীরা অভিযোগ করে বলেন, মেয়র সুন্দর নগরী গড়তে ফুটপাত থেকে হকার ও ছড়া-খাল ড্রেন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন।অথচ এই এলাকায় ড্রেনের উপর নির্মাণ করা হচ্ছে গেইট। ড্রেইনের উপর থেকে সরিয়ে গেইট নির্মাণ করার জন্য মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
ডিসিসি/ ০৮ জুন ২০২১ / আল-আমিন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ