admin

প্রকাশিত: 8:32 PM, June 15, 2021

অনিয়ম ও দুর্নীতির সম্রাট বিউবো সহকারী পরিচালক রুহুল আমিন

অনিয়ম ও দুর্নীতির সম্রাট বিউবো সহকারী পরিচালক রুহুল আমিন

বিউবো সহকারী পরিচালক রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক
বিউবো সিলেটের প্রধান প্রকৌশলীর কার্যালয় বাগবাড়ীতে কর্মরত সহকারী পরিচালক (শ্রম ও কল্যাণ) রুহুল আমিন র্দীঘ ৮ বৎসর যাবত একই অফিসে কর্মরত আছেন। সিলেট বিভাগের প্রত্যেকটি বিদ্যুৎ অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করেন তিনি। সহকারী কর্মকর্তা ও কর্মচারীদের বাসা বরাদ্দের দায়িত্বও তার হাতে। প্রতি ফ্ল্যাটে সে ১০ হাজার করে টাকা নেয়। বিভিন্ন সময়ে অবৈধ কাজে সই করে দেওয়ার জন্য বিতরন বিভাগের অনেক নির্বাহী প্রকৌশলীকে হুমকি দিয়ে থাকেন।
খোঁজ নিয়ে জানা যায় যে, প্রধান প্রকৌশলী বিতরন অঞ্চল সিলেট (বিউবো) বাগবাড়ী অফিসে কর্মরত সিলেটের পরিচালক (ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বপ্রাপÍ) রুহুর আমিন একজন মাদকাসক্ত লোক। প্রতিদিন শহরের চিহ্নিত কয়েকজন মাদকাসক্ত লোক তার কাছে যাওয়া আসা করে। ডাইল রুহুল বললে সবাই চিনে। মাঝে মধ্যে নিশা খেয়ে অফিসে বসে ও অনেকের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হন। গত ২০১৪ ইং সনের নতুন মেডিকেল সেন্টার সিলেটে নিয়োগের সময় তিনি পাঁচজন লোকের চাকুরি দিয়ে এদের কাছ থেকে মোট বিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তার আচরনে নীরিহ কর্মচারীরা সবসময়ে আতংকে থাকেন।
নাম না বলার শর্তে বিউবো সিলেট বাগবাড়ী অফিসের কয়েকজন কর্মচারী জানান, রুহুল আমিন দাপটে আমরা সবসময় ভয়ে থাকি। তিনি অনেক ক্ষমতাধর। তার মাথা সবসময় গরম থাকে। তার কথামত না চললে বদলি ও হুমকির স্বীকার হয়েছে অনেকেই, তার অবৈধ কাজের সার্বক্ষনিক সহযোগী হিসেবে আছেন একই অফিসের আব্দুল জলিল। এসএ এই আব্দুল জলিল, অবৈধ ইনকামের রাস্তা বের করে দেন রুহুল আমিনকে। এই আব্দুল জলিল বিউবো’র বিএনপি সমর্থিত জাতীয় বিদ্যুৎ শ্রমিক দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। গত ৪/৫ বছর হলো জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগে যোগদান করেন। বর্তমানে তিনি শ্রমিক লীগের একজন বড় মাপের নেতা হিসেবে নিজেকে জাহির করেন। বিভিন্ন সময় চাকুরীর দেয়ার প্রলোভন অনেকের টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে এই রুহুল আমিনের বিরুদ্ধে। সে ছাত্রলীগের নেতা ছিল না কোন পদেও ছিল না। আসলে সে ছাত্রদলের একজন একনিষ্ঠ ক্যাডার ছিল। রুহুল আমিনের মূল বাড়ি ছিল ভৈরবে। সেখানকার লোকজন তার পরিবারসহ তাকে বিতাড়িত করে দেওয়ার পর সুনামগঞ্জের বিশম্ভপুর চলতি নদীর পাড়ে আবাদী কলোনী নামক স্থানে বসবাস করেছেন। অবৈধ সম্পদের পাহাড় বয়ে যাওয়া রুহুল আমিন বর্তমানে অনেক টাকার মালিক। অনেকেই বলেছেন, মাদকাসক্ত রুহুলকে মেডিকের চেকআপ করানো হলে অবশ্যই রিপোর্ট পজিটিব আসবে। সবসময় হুমকি-দামকি দিয়ে সবার উপর প্রভাব বিস্তার করে নিজের ফায়দা হাসিলের পাঁয়তারা করে সে। তার নিত্যসঙ্গি বিউবো সিলেটের প্রত্যেকটি কাজে সে হস্তক্ষেপ করেন। বিক্রয় ও বিতরন অফিসগুলোর প্রত্যেক কাজে ঠিকাদাররা তাকে টাকা না দিলে বিল পাস হয় না। সকল প্রকার ঠিকাদারের কাছ থেকে সে চাদা আদায় করে। জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিবিএ’র সঙ্গে জড়িত এই র্কমকর্তা নামধারি নেতা টাকা দিলেই যে কোন কাজ তার পক্ষে সম্ভব বলেও অনেকেই বলে। অবৈধ কার্যকলাপের গডফাদার রুহুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। এখানে বিশেষ ভাবে উল্লেখ যে মেডিকেল সেন্টারে চাকুরির সুবাধে জনৈক প্রার্থীর টাকা রিয়াজ হোসেন এর মাধ্যমে তার কাছে পৌঁঁঁঁছায়। ঢাকার ঐ প্রার্থীর টাকা রিয়াজ হোসেন নিজে রুহুল আমিনের কাছে ৭০ হাজার টাকা পৌঁছাইয়া দেন। সিলেটের বাগবাড়ীয় নতুন মেডিকেল সেন্টার লোক নিয়োগ বাবদ প্রার্থীদের নিকট থেকে মোট ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে তদন্ত করলে সব বেরিয়ে আসবে। অথচ দক্ষ লোকবল নিয়োগে মেডিকেল সেন্টারের প্রধান ডাক্তার কোন প্রকার পরামর্শ গ্রহণ করা হয় নি। সে প্রভাব খাটিয়ে এই সব অদক্ষ লোক নিয়োগ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা প্রাধিকারভূক্ত সিলেটের বিদ্যুৎ ব্যবস্থ্ উন্নয়ন প্রকল্প হইতে ট্রান্সর্ফমার ও বিভিন্ন লাইন দেখিয়ে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। অথচ এই প্রকল্প জনগনের নিকট বিনা টাকায় সেবা দেয়ার কথা। বিহত কয়েক দিন পূর্বে বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌাশলী কে সে নিজে ও বাহিরের সন্ত্রাসী নিয়ে হুমকি প্রদান করেন। এতে এরকম ভাবে কোন কর্মকর্তা বা কর্মচারী তার কথা না শুনলে তাকে টেলিফোনে এবং অফিসে গিয়ে নিজে হুমকি প্রদান করেন। এ ব্যাপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন বিউবোর উপকার ভোগিরা।
এই বিষয়ে রহুল আমিন জানান এটা আমার বিরুদ্ধে মিথ্যাচার। একটি মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে তিনি এসএমপি’র কোতোয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে জানা যায়, নগরীর বাগবাড়িস্থ বিউবো কার্যালয়ের একটি কক্ষ দখল করে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) সিলেট শাখার নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। সম্প্রতি আদালত পুরাতন কমিটি ভেঙে ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের আদেশ দেন। এরপর চন্দন-ডাকুয়া-আখতার পরিষদ নামে নতুন কমিটি গঠন করা হয়। গত সোমবার আগের কমিটির নেতা আব্দুল জলিল বিউবোর বিতরণ অঞ্চল সিলেটের কাছে সিবিএ কার্যালয়ের চাবি হস্তান্তর করেন। চাবিটি রুহুল আমিনের কাছে রাখতে প্রধান প্রকৌশলী নির্দেশ দেন। মঙ্গলবার চন্দন-ডাকুয়া-আখতার পরিষদের নেতাকর্মীরা জুবের খানকে নিয়ে প্রধান প্রকৌশলীর কক্ষে যান। সেখানে অবস্থান করছিলেন রুহুল আমিন। চাবি নিয়ে সিবিএ নেতাকর্মী ও বহিরাগত আওয়ামী লীগ নেতা জুবের খানের সঙ্গে রুহুল আমিনের বাকবিতণ্ডা হয়। এ সময় তাকে অপমান ও হেনেস্তা করেন জুবের খান। এরপর চাবি ছিনিয়ে নিয়ে কক্ষের তালা খুলে তারা প্রবেশ করেন।

ডিএসএস/১৫/জুন/২০২১/রোজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ