admin

প্রকাশিত: 12:41 PM, June 21, 2021

স্কুলশিক্ষিকাকে জবাই করে গৃহকর্মীর আত্মহত্যা !

স্কুলশিক্ষিকাকে জবাই করে গৃহকর্মীর আত্মহত্যা !

নিহত তপতি রাণী দে লাভলী (৪৮)

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে ‘ট্রিপল মার্ডার’র চার দিনের মাথায় স্কুলশিক্ষিকার জবাই করা ও তার গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্ষোভ থেকে ওই স্কুলশিক্ষিকাকে জবাই করে খুন করে গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাঁও গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সোয়াইরগাঁওয়ের বাসিন্দা ডা. বিজন ভূষণ দের স্ত্রী, সোয়াইরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তপতী রানী দে (৬০) ও বাড়ির গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্য (২৫)। পুলিশ জানায়, তপতী রানী দের স্বামী ও ছেলে উভয়ই চিকিৎসক।

স্বামী ও ছেলের সঙ্গে তিনি সোয়াইরগাঁও বসবাস করতেন। গত শনিবার বিকালে স্বামী ও ছেলে চেম্বারে প্র্যাকটিসে চলে যান। রাতে বাড়ি ফিরে স্বামী বিজন ভূষণ দে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনো সাড়া পাননি। কেউ দরজাও খুলে দেয়নি। পরে পুলিশে খবর দেওয়া হয়। রাত ১২টার দিকে ওসমানীনগর থানার এসআই নাজমুল হুদা ঘরের বাথরুমের জানালা ভেঙে ভিতরে ঢুকে তপতী দের জবাই করা লাশ ও গৃহকর্মী গৌরাঙ্গের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ জানালা ভেঙে ভিতরে ঢুকে শিক্ষিকার জবাই করা ও গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কারণে মনের ক্ষোভ থেকে গৃহকর্মী গৌরাঙ্গ জবাই করে শিক্ষিকা তপতীকে খুন করেন। পরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গৌরাঙ্গ অনেক বছর থেকে তপতীর বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছিল। মাঝে মধ্যে তপতী গৌরাঙ্গকে গালমন্দ করতেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

প্রসঙ্গত, গত বুধবার সকালে সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের গলাকাটা ও কোপানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই নারীর স্বামী হিফজুর রহমানকে। শনিবার হিফজুরকে ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

ডিএসএস/২১/জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ