editor
প্রকাশিত: 1:09 PM, June 29, 2021

ডিজিটাল প্রতারণায় ছাতকে মামলা, সিলেটে দুজন গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকা থেকে ছাতক থানায় দায়েরকৃত ১৪ লক্ষ ৬২ হাজার টাকা প্রতারণা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লে. কমান্ডার সিঞ্চন আহমেদ এবং এএসপি মো. আব্দুল্লাহ এর নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাগীব রাবেয়া হাসপাতাল এন্ড মেডিক্যাল কলেজের আন্ডারগাউন্ড থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলো- ছাতক উপজেলার মন্ডলীভোগ গ্রামের ফারুক আহমেদের ছেলে ফয়েজ আহম্মেদ (২৬) ও একই উপজেলার গনেশপুর গ্রামের আবুল বাশারের ছেলে হামিদুল হক (২৪)।
র্যাব-৯ জানায়, গ্রেপ্তার দু’জন মেসার্স এসএসএন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের করা চৌদ্দ লক্ষ বাষট্টি হাজার টাকা প্রতারণা মামলার আসামি। ডিজিটাল লেনদেন নগদের ক্যাশ ও ইলেকট্রনিক মানিট্রান্সফার মোবাইলের মাধ্যমে উল্লেখিত অর্থ তারা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছিল; এমন অভিযোগে তাদের বিরুদ্ধে ছাতক থানায় দায়ের করা মামলা নং-১৮ তাং-২৩/০৬/২০২১খ্রি.।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ওবাইন।
ডিএসএস/২৮/জুন/২০২১/আল-আমিন
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে