editor
প্রকাশিত: 2:33 PM, July 20, 2021
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, করোনার এ সংকটময় পরিস্থিতে সাংবাদিকদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা দেশের সর্বশেষ তথ্যসহ সব খবরা খবর মানুষের কাছে পৌঁছে দিতে ঝুঁকি নিয়ে সংবাদের পেছনে ছুটছেন। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতোই সংবাদ কর্মীদের পাশে দাঁড়িয়েছেন।
জাতির জনকের তনয়া বঙ্গ কন্যা শেখ হাসিনা বিশ্বাস করেন-সাংবাদিকদের অবাধ ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি ও অবিচার দূর করা সম্ভব।সমাজ পরিবর্তনে সাংবাদিকের কলম হচ্ছে বড় শক্তি।করোনা ভাইরাসের প্রকোপ, ভয়াবহতা ও প্রতিরোধের উপায়সহ জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভুমিকা পালন আহব্বান জানিয়ে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ওসমানীনগর উপজেলার সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
গতকাল সোমবার দুপুরে প্রেসক্লাব ভবনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি উজ্জ্বল ধর। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া,অরুণোদয় পাল ঝলক, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না,সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক চঞ্চল পাল,উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোস্তাক আহমদ, ইউপি সদস্য জিলু মিয়া, বেলাল আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।