editor
প্রকাশিত: 9:09 PM, July 20, 2021
নিজস্ব প্রতিবেদক
বুধবার (২১ জুলাই) সিলেটসহ সারা দেশে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করা হবে। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবের জন্য এখন শুধু মঙ্গলবার রাত পোহানোর অপেক্ষা।
এবারে সরকারের নির্দেশনা ছিলো ঈদগাহে নামাজ আদায় করার। কিন্তু করোনার দোহাই দিয়ে সিলেট নগরীর ঈদগাহগুলোতে জামাত আদায়ে নিষেধাজ্ঞা জরি করে সিলেট সিটি করপোরেশন। যে কারণে আগামীকাল নগরীর কোনো ঈদগাহে ঈদের জামাত আদায় হবে না। তবে নগরীর প্রত্যেক মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জামাত আদায় করা হবে। যেসব মসজিদে লোকসমাগম বেশি সেগুলোতে একাধিক জামাত হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, সিলেটে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে। এখানে সকাল ৮টায় একটি জামাতই অনুষ্ঠিত হবে। বিষয়টি মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে নিশ্চিত করেছেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী, দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন এবং ৩য় জামায়াতে হাফিজ আব্দুল হাকিম। কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি মুকতাবিস উন নূর বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৮টায় প্রথম, ৯টায় দ্বিতীয় ও ১০টায় তৃতীয় জামাত। এক ঘণ্টা পর পর ওই জামাতগুলো অনুষ্ঠিত হবে। কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুহাম্মদ শাহ আলম বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন।
অপরদিকে, সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ৮টায় একটিই ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদটির ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০জুলাই/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ