editor
প্রকাশিত: 11:39 PM, August 8, 2021

পুরস্কৃত হলেন সিলেট জেলা পুলিশের ৭৯ জন অফিসার
নিজস্ব প্রতিবেদক
জুলাই মাসে ভাল কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন সিলেট জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৭৯ জন অফিসার ফোর্স। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদেরকে শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জননিরাপত্তা নিশ্চিতসহ পুলিশের কর্মতৎপরতা বৃদ্ধি এবং তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষে পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে রোববার (৮ আগস্ট) সকাল ১১টায় এই মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমানের সঞ্চালনায় কল্যাণ সভায় সকল স্থরের পুলিশ সদস্যদের পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ সুপার। একই সাথে পুলিশ লাইন সহ অফিসার ফোর্সের সার্বিক কল্যাণের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।
একই দিন বিকাল ৩টায় পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ক্ষতিগ্রস্ত মানুষদের ন্যায় বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে মামলা তদন্তের নির্দেশ দেন। একই সাথে সম্পত্তি সংক্রান্ত অপরাধ রোধ করতে চিহ্নিত ডাকাত এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রভাস সিংহ, সকল থানার অফিসার ইনচার্জ প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/আগস্ট/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ