editor

প্রকাশিত: 5:06 PM, August 9, 2021

গোয়েন্দা পুলিশের অভিযানে আলোচিত পপি গ্রেফতার

গোয়েন্দা পুলিশের অভিযানে আলোচিত পপি গ্রেফতার

গোয়েন্দা পুলিশের অভিযানে আলোচিত পপি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক
সিলেটের আলোচিত পকেটমার ও ছিনতাই জগতের ভয়ংকর নারী পপি (৩৫) এখন মাদকের জগতে পা রেখেছে। সোমবার রাত সাড়ে ১১ টায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গাঁজাসহ গ্রেফতার করেছে। উপশহরের এইচ ব্লকের তার নাম বিহীন মনোহারী দোকানে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পপির স্বামীর নাম আউয়াল মিয়া। সে উপশহরের এইচ ব্লকে বসবাস করে।

জানা গেছে- সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. শাহিন মিয়া ও দেবাশীষ সরকারের নেতৃত্বে সঙ্গীয় এসআই মো. সাহিদুল আলম, এসআই আবু রায়হান নূর, এএসআই আব্দুস সামাদ, এএসআই ইব্রাহিম আল সুমন, এএসআই দুলাল হোসাইন, কনস্টেবল/৯৫৫ আ. কাদির, কনস্টেবল/১০০৫ মামুন খান, কনস্টেবল/১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল/১৮৬৮ ইকবাল হোসেন, কনস্টেবল/১৫৭২ জালাল উদ্দিন, নারী কনস্টেবল/২৫৩৪ বিলকিস বেগম, নারী কনস্টেবল/১১৪৭ তৃপ্তি রানী দেব-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপশহর বোরহান উদ্দিন হাউজিং স্টেট এলাকায় পপি’র নাম বিহীন মনোহারী দোকানের ভিতর অভিযান পরিচালনা করে পপিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার হেফাজাত হতে আনুমানিক ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পপি জানায়, জব্দকৃত গাজা সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল দোকানে মজুদ করে রেখে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের কাছে খুচরা ও পাইকারী দরে বিক্রি করে। এঘটনায় পপির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার আশরাফ উল্যাহ তাহের।

সূত্র জানায়, সিলেটে আলোচিত পকেটমার ও ছিনতাই জগতের ভয়ংকর নারী পপি। সে পুলিশের হাতে একাধিকবার ধরা পড়েলেও নিজের ঠিকানা ও স্বামীর সঠিক নাম কখনই বলে না। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পপির গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার জিরুন্ডা গ্রামে। এসব অপকর্ম করে পপি বর্তমানে- উপশহর এইচ ব্লকে, ৩ নং রোডে নিজের দু’তলা একটি বভনও বানিয়েছে। পপির স্বামীর নাম আউয়াল মিয়া। সেও ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৯/আগস্ট/২০২১/নুরুল

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।