editor
প্রকাশিত: 4:08 PM, January 6, 2022

৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট ওসমানী মেডিকেল সংলগ্ন মেডিনোভা পার্কিং মাঠে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হাসান রাব্বী’র সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এহসান আহমেদ এর সঞ্চালনায় কর্মসূচিটির উদ্বোধন করা হয়। শুরুতেই ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম আবজাদ হোসেন আমজাদ ও সাঈদ হাসান রাব্বী রক্ত দিয়ে অন্যান্য সবাইকে অনুপ্রাণিত করেন। পর্যায়ক্রমে মহানগর ও ওয়ার্ডের নেতাকর্মী এবং অন্যান্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকিব হোসেন মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈফ উদ্দিন সাজন, রবিউল আলম সুমন, খসরুজ্জামান, তানভির আহমেদ ডায়মন্ড, আহবাব হোসেন, আবজাল চৌধুরী, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, মিজান আহমেদ জীবন, ফয়ছল আহমেদ ফরহাদ, কে এইচ এম মিজান, জুবায়ের আহমেদ রাব্বী, শাহেদ, মারজান, শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক কাওছার আহমেদ, মানবিক কর্মী রবিউল ইসলাম রবি, সামাজিক সংগঠন সেইফটি সোশাল অর্গানাইজেশনের সেচ্ছাসেবীরাসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
রক্তদান কর্মসূচির সহযোগিতায় ছিলো মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র এবং সেইফটি সোশাল অর্গানাইজেশন।
সাঈদ হাসান রাব্বী বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের যে ইতিহাস সেই ইতিহাসের অংশ হিসেবে গত ৩ জানুয়ারি থেকে শিক্ষা উপকরণ বিতরণ এর মাধ্যমে শুরু করে দুস্থ অসহায়দের শীত বস্ত্র বিতরণ কর্মসূচিসহ আজকের রক্তদান কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রক্ত দান করবে।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শিত পথে ছাত্রলীগের নেতাকর্মীরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সেই ধারাবাহিকতায় আজকে এই কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াবে, রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাবে।’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল দুর্যোগ-ক্রান্তিলগ্নে ও আর্তমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে। এই রক্তদান কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ব্লাড ডোনেশনের মাধ্যমে গরিব ও অসহায় রোগীরা উপকৃত হবে। ছাত্রলীগের গৌরবান্বিত ইতিহাসের অংশ হিসেবে ছাত্রলীগ জরুরি প্রয়োজনে অসহায় রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান করছে। জাতির পিতার আদর্শের ধারক-বাহক হয়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির