editor
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৩
অনলাইন ডেস্ক
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
আজ শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি বজলুর রহমান মিয়া।
সংবাদ সম্মেলনে বজলুর রহমান মিয়া বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ একটি সময়ের দাবি। এটি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির একমাত্র উপায়।
তিনি বলেন, সরকার দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কথা বলে আসছে, কিন্তু এখনও পর্যন্ত এটি বাস্তবায়িত হয়নি। এ কারণে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে।
বজলুর রহমান আরও বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন, স্কুলে ক্লাস বন্ধ রাখাসহ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলসহ শুক্রবার থেকেই লাগাতার কঠোর কর্মসূচি শুরু করা হবে।
তিনি বলেন, সরকার যদি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না করে তাহলে শিক্ষক সমিতি আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে। ১৫ জুলাই থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রেসক্লাবের সামনে লাগাতার সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওসার আহমেদসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
8 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
3 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
1 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
5 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 4 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
6 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
6 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে