editor
প্রকাশিত: 12:31 AM, September 7, 2021
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের কানাইঘাট উপজেলার পুলিশ এসল্ট মামলায় রায় গতকাল ৬ সেপ্টেম্বর সোমবার ঘোষণা করেছেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর মাননীয় বিচারক মোঃ তফজ্জুল হোসেন। প্রায় ৮ বছর পর এ মামলার রায় প্রকাশ হলো। রায়ে ১৭জন আসামীর প্রত্যেকের ৭বছর করে সশ্রম কারাদন্ড ও ৪০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।
জানা যায়, ২০১৩ সালের ১৭ এপ্রিল বিকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুম হওয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলীর সন্ধান দাবীতে কানাইঘাট ডাকবাংলো চত্বর সংলগ্ন সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা কয়েকটি গাড়ীতেও ভাংচুর চালায়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বাধা দিলে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিএনপির লোকজন পুলিশের উপর ইটপাঠকেল নিক্ষেপ এবং সড়কে থাকা যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় যানবাহনের যাত্রী সাধারণ, পথচারী ও পুলিশের একাধিক সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাবার সময় পুলিশ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৭জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আটক ১৭জনকে আসামী করে কানাইঘাট থানার এস.আই আব্দুল জলিল বাদী হয়ে থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।
উক্ত মামলাটি দীর্ঘ ৮ বছর আইনী প্রক্রিয়ার পর অবশেষে গত ৬ সেপ্টেম্বর সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর মাননীয় বিচারক রায় ঘোষণা করেন। রায়ে ১৭জন আসামীর প্রত্যেকের ৭বছর করে সশ্রম কারাদন্ড ও ৪০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, কানাইঘাট উপজেলার সুরাইঘাট গ্রামের আমির হোসেনের পুত্র রুবেল হোসেন, নন্দিরাই গ্রাম আব্দুর রহিমের ছেলে তাজুল আহমদ, গাছবাড়ি গ্রামের ফজলুল হকের পুত্র সামিম আহমদ, নন্দিরাই গ্রামের আহমদ হোসেনের পুত্র বদরুল ইসলাম, ডালাইচর গ্রামের ফরিদ উদ্দিনের পুত্র সাদিকুর রহমান, নন্দিরাই গ্রামের হোসেন আহমদের পুত্র সাইফুল ইসলাম, নন্দিরাই গ্রামের হোসেন আহমদের পুত্র সাইদুল ইসলাম, সুতার গ্রামের আব্দুর রবের পুত্র কবির উদ্দিন, ছোটদেশ গ্রামের ফখরুল ইসলামের পুত্র নিয়াজুল ইসলাম, জুলাই গ্রামের আবু ছিদ্দিকের পুত্র শামীম আহমদ, সুনাপুর গ্রামের জালাল আহমদের পুত্র কাউছার আহমদ, গরিপুর গ্রামের নাহমুদ আলীর পুত্র রুমান উদ্দিন, শিবনগর গ্রামের আব্দুল বারির পুত্র নাছির আহমদ, মহেশপুর গ্রামের সমর আলীর পুত্র আমীর আহমদ, শিবনগর গ্রামের হারুন আহমদের পুত্র কবির উদ্দিন, ছোটদেশ গ্রামের আব্দুর রউফ এর পুত্র মাসুক আহমদ ও টিলা কান্দি গ্রামের আলা উদ্দিনের পুত্র নিজাম উদ্দিন।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্র পক্ষের আইনজীবি মোঃ আনোয়ার হোসেন বলেন, এ রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।
আসামী পক্ষের আইনজীবি মোঃ আলা উদ্দিন বলেন, এই রায়ে ক্ষমতাসীনদের প্রভাব প্রতিফলিত হয়েছে। রায়ে আমরা ন্যায় বিচার পাইনি। তাই এ রায়ের বিরোদ্ধে মাননীয় উচ্চ আদালতে আপীল করবো।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১