editor

প্রকাশিত: 5:21 PM, December 21, 2020

সিলেটে সিএনজি অটোরিকশার ধর্মঘট, দূর্ভোগে যাত্রীরা

সিলেটে সিএনজি অটোরিকশার ধর্মঘট, দূর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
৫ দফা দাবিতে সিলেটে সিএনজি অটোরকিশার ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু হয়েছে আজ সোমবার সকাল থেকে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। আজ সোমবার সকালে থেকে ৫ দফা দাবিতে কর্ম বিরতিকে কেন্দ্র করে সিলেটে বন্ধ রয়েছে সিএনজি অটোরকিশা। ফলে সড়কে সিএনজি অটোরিকশা না পেয়ে পায়ে হেটে কেউ আবার অতিরিক্ত ভাড়া দিয়ে লেগুনা বা রিকশা দিয়ে নিজ গন্ত্যবে যাচ্ছেন। এক্ষেত্রে বেশির ভাগ দুর্ভোগে পড়েছেন চাকরিজীবি লোকজন।
সরেজমিনে দেখা যায় সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল,কাজীর বাজার ব্রিজ,জিতু মিয়ার পয়েন্ট, তালতলা, বন্দরবাজার, আম্বরখানা এলাকাগুলোতে অন্যান্য দিনের মতো নেই সিএনজি অটোরিকশ। তাই বাধ্য হয়ে রিকশা বা পায়ে হেটে অফিসে যাচ্ছেন লোকজন। দুর্ভোগে পড়া নারী ও শিশুদের নিয়ে অনেককে টার্মিনাল এলাকায় অবস্থান করতে দেখা যায়। অনেকে বাসে উঠতে চাইলেও জায়গা না থাকায় উঠতে পাড়ছেন না।
এদিকে সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ জানান, গ্রীল সংযোজনের সিদ্ধান্ত বাতিল একটি মীমাংসিত বিষয়। ঢাকা চট্টগ্রাম ছাড়া অধিকাংশ জেলায় সিএনজিতে গ্রীল নেই। আমরা বিগত দিনে সাবেক অর্থমন্ত্রী আবুল আব্দল মুহিতের সাথে আলাপ করে বিষয়টি মীমাংসা করেছি। সেসময় সিদ্ধান্ত হয় অন্যান্য জেলায় গ্রীল কার্যকর করার পর সিলেটে তা বাস্তাবায়ন করা হবে। এরপর কিছুদিন এ বিষয় নিয়ে কথা বন্ধ ছিলো।
বর্তমান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাহেবের সাথেও আমরা বৈঠক করেছি, তিনিও আমাদের পাশে আছেন। কিন্তু প্রশাসন আমাদের পাশে নেই। মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ হওয়া সত্বেও তা বন্ধ করা হচ্ছে না। তিনি আরও জানান, গাড়ি পাকিংয়ের জায়গা নেই। তাই বাধ্যহয়ে আমাদের রাস্তায় গাড়ি পার্কিং করতে হয়। বছর শেষে আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমাদের এই সেবাটুকু নিশ্চিত করতে ব্যর্থ কর্তৃপক্ষ।
এসব দাবী কেন বাস্তবায়ন হচ্ছে না জানতে চাইলে জাকারিয়া জানান, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সংগঠনটিতে প্রায় ৫০ হাজার শ্রমিক রয়েছেন। আঞ্চলিক পরিবহণ কমিটিতে আমাদের সংগঠনের কোনো প্রতিনিধি নেয়া হয়নি। আঞ্চলিক পরিবহন কমিটির সাথে বৈঠক করে পরিবহণ সংশ্লিষ্ট সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিনিধি না থাকায় আমাদের দাবী উত্থাপনের সুযোগ হয় না। এখন আঞ্চলিক পরিবহন কমিটিতে আমাদের সংগঠনের প্রতিনিধি চাই। এছাড়া, মেট্রোসিটির আওতাধীন মহাসড়কগুলোতে গাড়ি চালানোর অনুমতি চায় সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। দাবী আদায় না হলে আগামী ২৩ ডিসেম্বর সভা শেষে সিলেট মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।
উল্লেখ্য-গত বৃহস্পতিবার টুকেরবাজারের শ্রমিক সমাবেশ থেকে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট- ৭০৭) এর সভাপতি মো. জাকারিয়া আহমদ এই ঘোষণা দেন। ৫ দফা দাবী বাস্তবায়নে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট- ৭০৭) এর উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে টুকেরবাজারস্থ পীরপুর ফরিদ উদ্দিন মার্কেটে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ৭০৭) এর সভাপতি জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে ও জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সম্পাদক এম বরকত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সহ-সভাপতি, মোঃ আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

ওসমানী মেডিকেলে ভুয়া সাংবাদিক ও পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ারের রামরাজত্ব

ওসমানী মেডিকেলে ভুয়া সাংবাদিক ও পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ারের রামরাজত্ব

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ

৩১নং ওয়ার্ডের অঘোষিত কাউন্সিলর ও নিয়ন্ত্রক ‘ভাঙাড়ি কালাম’

৩১নং ওয়ার্ডের অঘোষিত কাউন্সিলর ও নিয়ন্ত্রক ‘ভাঙাড়ি কালাম’

সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে  শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর

গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল

গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত

কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি

কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী

১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।