editor

প্রকাশিত: 4:06 PM, October 30, 2020

কানাইঘাটে মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামে এলেন প্রবাসী যুব নেতা হাফিজ মাশহুদ শিকদার! পেলেন সংবর্ধনা

কানাইঘাটে মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামে এলেন প্রবাসী যুব নেতা হাফিজ মাশহুদ শিকদার! পেলেন সংবর্ধনা

শুক্রবার( ৩০ অক্টোবর) সকাল ৯টা। কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের দলইকান্দি কান্দিগ্রাম মিফতাহুল উলূম ঈদগাহ মাদ্রাসা সহ অাশপাশ এলাকায় উৎসুক জনতার ভীড়। বেলা বাড়ার সাথে সাথে ভীড় জমে যায় পুরো এলাকায়। এক পর্যায়ে ভীড়ের কারণ জানা গেলো। মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রাম কান্দিগ্রামে অাসছেন দুবাই প্রবাসী যুব জমিয়ত নেতা হাফিজ মাশহুদ শিকদার। এমন খবর শোনার পর সকাল থেকে দলইকান্দি মাদ্রাসা সহ অাশপাশ এলাকায় উৎসুক জনতা ভীড় করে। স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার ভোরে সিলেট ওসমানী অান্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে দেশে আসেন মাশহুদ শিকদার। মায়ের স্বপ্ন পূরণে আগে থেকে হেলিকপ্টার ভাড়া করা হয়েছে। আর তা প্রস্তুত করতে খরচ হয়েছে দেড় লাখ টাকা। ওসমানী অান্তর্জাতিক বিমানবন্দরে এসে হেলিকপ্টারে চড়েন মাশহুদ শিকদারের মা । সকাল সাড়ে ৯টায় গ্রামের বাড়ি কান্দিগ্রামের পথে হেলিকপ্টার যাত্রা করে দলইকান্দি মাদ্রাসা মাঠে অবতরণ করে। হাফিজ মাশহুদ শিকদার বলেন, ‘খুব কম বয়সে মা-বাবার ইচ্ছায় বিদেশ পাড়ি দিই। ছোট বেলা থেকে আমার ইচ্ছা ছিল মাকে নিয়ে হেলিকপ্টারে আকাশে ওড়াব। সেই ইচ্ছা পূরণ করতে পেরেছি। এটা আমার জীবনে বড় পাওয়া। ’ অবশ্যই মাশহুদ শিকদারকেও নিরাশ করেনি তার দলীয়(যুব জমিয়ত) নেতা কর্মীরা। অায়োজন করে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের। কান্দিগ্রাম মিফতাহুল উলূম ঈদগাহ মাদ্রাসার হলরুমে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন যুব জমিয়ত এ সংবর্ধনার আয়োজন করে। ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও যুব জমিয়ত সেক্রেটারি মাওলানা ফাহাদ উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সিলেট জেলা জমিয়তের সহ প্রচার সম্পাদক মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জমিয়তের যুগ্ন সম্পাদক মাওলানা শামসুল ইসলাম , উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা অাব্দুল অাজিজ,সিলেট জেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা অাব্দুর রাজ্জাক, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান,যুব জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা ইমরান অাহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত নেতা মাওলানা ইয়াহইয়া বদরী,মাওলানা মুশাহিদ,হাফিজ মাহমুদ হোসাইন,হাফিজ তোফায়েল আহমদ,মাওলানা অাশিক,মাওলানা গোলাম কিবরিয়া,মারুফ সারওয়ার চৌধুরী, সুলতান আহমদ, মাওলানা জহির উদ্দিন, মাওলানা বদরুল ইসলাম,নুরুল অাম্বিয়া প্রমুখ। সংবর্ধনা সভায় ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে বিশ্বনবী (সা:) এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের কঠোর প্রতিবাদ করেন বক্তারা এবং ফরাসি সজল পণ্য বর্জনের আহ্বান করেন তারা। সভাশেষে সংবর্ধিত অথিতিকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করেন উপজেলা যুব জমিয়ত নেতৃবৃন্দ।( প্রেস বিজ্ঞপ্তি)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ