editor

প্রকাশিত: 1:07 AM, January 1, 2021

বিদায় ২০২০, স্বাগত ২০২১

বিদায় ২০২০, স্বাগত ২০২১

নিজস্ব প্রতিবেদক
টোয়েন্টি টোয়েন্টি বিস্ময়কর এবং হতবাক করা এক বছর। এমনকি টোয়েন্টি টোয়েন্টি ছিল এক বিধ্বংসী বছর। চীনে ছড়িয়ে পড়েছিল এক প্রাণঘাতী ভাইরাস, কিন্তু তখনো পর্যন্ত এর সম্পর্কে জানা গেছে খুব কমই। যথাযথ সুরক্ষা সামগ্রীর অভাবে মানুষ বিকল্প হিসেবে বেছে নিয়েছে প্রতিদিনের নিত্য ব্যবহার্য জিনিস। বিশ্বের মানুষকে সম্মোহিত করে রেখেছিল সুপারমুন।
২০২০-এর শেষ। বিদায় আরো একটি বছরের। নতুন ইংরেজি বছর ২০২১। নতুন আশার আলো নিয়ে। কিন্তু, ফেলে আসা বছরের দুঃস্বপ্ন মানুষ ভুলবে কিভাবে? একটি ৬০ ন্যানোমিটার-এর ভাইরাস পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে বিদায়ী বছরটিতে। কত মানুষ তাদের স্বজন হারিয়েছেন এই ভাইরাস-এর ছোবলে, কত বিখ্যাত মানুষ চলে গেছেন এই ভাইরাস-এর লেলিহান গ্রাসে।
কোভিড কিংবা করোনা, যে নামেই ডাকি না কেন, উইলিয়াম শেক্সপীয়ার তো বলেই গেছেন, নামে কিবা আসে যায়। সত্যিই যায় না। এই ভাইরাস কাঁপিয়ে দিয়েছে আদ্দিস আবাবা থেকে এন্টার্টিকা কিংবা বাহারিন থেকে বাংলাদেশ।
এই ভাইরাস শুধু মানুষের প্রাণ নেয়নি। কর্মহীন বেকার বানিয়েছে পৃথিবীজুড়ে কয়েক কোটি মানুষকে। ঝাঁপ পড়ে গেছে বহু সংস্থার। মানুষ অবিশ্বাসের মন্ত্রে দীক্ষিত হয়েছে। প্রতিবেশী প্রতিবেশীকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। তরুণ-তরুণীর জীবনের ছন্দে যতি পড়েছে। দাম্পত্য দুর্বিষহ হয়েছে। উপমহাদেশের প্রাণকেন্দ্র চায়ের দোকান বন্ধ হয়েছে। পার্ক, মিউজিয়াম বন্ধ, বন্ধ সিনেমা-থিয়েটার সমেত অন্য বিনোদনও।
৬০ ন্যানোমিটার-এর ভাইরাসটির এমনই ক্ষমতা যে, সে এই বিশ্বে মানুষের বদলে তৈরি করেছে যন্ত্রমানব। মানুষের অভিধানে ঢুকেছে অনেক নতুন কথা। কোভিড মানে যে একটি মারণাস্ত্র তা জেনেছে মানুষ। জেনেছে লকডাউন, কোয়ারেন্টিন, আইসোলেশন, ওয়ার্ক ফ্রম হোম, জুম্ মিটিং, পান্ডেমিক, অক্সিমিটার প্রভৃতি শব্দগুলি। আর একটি শব্দ উচ্চারিত হয়েছে এই ২০২০ তে- ইনফোডেমিক। মিথ্যা খবরকে সত্যের মতো করে পরিবেশন করা। গত একবছরে ডিজিটাল মিডিয়ার সৌজন্যে কত গুজব যে সত্যির চেহারা পেয়েছে।
এই ২০২০ জন্ম দিয়েছে বহু স্বঘোষিত সাংবাদিক, অ্যাঙ্কর কিংবা চ্যানেল মালিকের। একটা স্মার্ট ফোন থাকলেই হল। যেমন ইচ্ছা শুট করে আপলোড করতে জানলেই হল। এটাতো এই ২০২০-এরই অবদান। নিভৃতবাস শব্দটি এই ২০২০-তেই জনপ্রিয়তা পেয়েছে। যেমন পেয়েছে সামাজিক দূরত্ব শব্দটি। এই পৃথিবী নিভৃতে সামাজিক দূরত্ব তৈরি করে বড় একা হয়ে গেছে। ২০২১-এ আবার ফিরে আসুক পৃথিবীর হাসি। দূর হোক মৃত্যু, বেকারত্ব, নির্বান্ধব স্বার্থপর জীবন। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। নবআনন্দে জাগুক পৃথিবী। হাসুক অনাবিল।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা

অপসারিত সভাপতির বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর ও কার্যকারিতাহীন: গণদাবী পরিষদ নেতৃবৃন্দ

অপসারিত সভাপতির বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর ও কার্যকারিতাহীন: গণদাবী পরিষদ নেতৃবৃন্দ

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার