editor
প্রকাশিত: 5:37 PM, January 1, 2021
নিজস্ব প্রতিবেদক
আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে সিলেট। তারের জঞ্জালবিহীন শহরের অচেনা দৃশ্য বছরের শুরুতে নজর কেড়েছে দর্শনার্থীদের। ২০২০ সালের শুরুতে সিলেটের এমন উন্নয়ন দেশব্যাপী ছিল আলোচনায়। আর বছরের শেষ দিকে এসে দুই অপরাধ ম্লান করে দেয় সিলেটের সব যশখ্যাতি। এগুলো হলো- সিলেট এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক তরুণীকে গণধর্ষণ ও পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান উদ্দিনকে পিটিয়ে হত্যা। আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটে ঘটনাগুলো মানুষকে যেমন কষ্ট দিয়েছে, তেমনই ক্ষুব্ধ করে তুলেছিল।
বিগত বছরের শুরুর দিকে তাক লাগানো উন্নয়নে আলোচনায় আসে সিলেট। জানুয়ারি মাসে সিলেট নগরে ভূগর্ভস্থ লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে সিলেটকে প্রথম ধাপে ডিজিটালাইজেশনের আওতায় নেওয়ার ঘটনা একটি মাইলফলক।
উন্নয়ন আলোচনায় বছর শুরু হলেও বছরের শেষ দিকে সেই অর্জন ম্লান করে দেয় দুই অপরাধের ঘটনা। করোনাকালে সারা দেশের ন্যায় বন্ধ থাকা সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার এ ঘটনায় জড়িত ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে ৩ ডিসেম্বর ৮ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বছরের ১১ অক্টোবর ভোররাতে সিলেটের পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান উদ্দিনকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পর পালিয়ে যান এসএমপির কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া। এ ঘটনায় প্রথম পর্যায়ে ৪ পুলিশ বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। হত্যার বিচার দাবিতে লাগাতার আন্দোলনে ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পলাতক আকবরকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন এক প্রবাসী। অবশেষে কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে গত ১০ নভেম্বর আকবরকে গ্রেফতার করা হয়। আকবরকে পালাতে সহায়তা করায় আরও ২ পুলিশ সদস্য বরখাস্ত হন। রায়হান হত্যা মামলাটি পিবিআইর কাছে হস্তান্তর করা হলে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এছাড়াও বছরের মাঝখানে করোনায় জীবন প্রদীপ নিভে যাওয়া সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও ডা. মঈন উদ্দিনের মৃত্যু মানুষকে শোকগ্রস্ত করেছে। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মইন উদ্দিন ৫ এপ্রিল করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তার মৃত্যু হয় ১৫ এপ্রিল। করোনা আক্রান্ত হয়ে ১৫ জুন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুর ঘটনা ছিল দেশজুড়ে আলোচিত।
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার