editor
প্রকাশিত: 6:41 PM, January 2, 2021
সিলেটের বন্দরবাজারস্থ জালাল ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও বিলপাড় এলাকার প্রবীণ মুরব্বী মো. বাদশা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী ও বিলপাড় পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ জানান, মরহুম বাদশা মিয়া এলাকার প্রবীণ মুরব্বী হিসেবে সকলের কাছে জনপ্রিয় ছিলেন। যে কোন সময়ে তিনি এলাকার সমস্যা নিরসনে সকলকে সাথে নিয়ে কাজ করতেন। বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তার অনেক সুনাম রয়েছে। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। আমরা এই প্রবীন মুরব্বী মরহুম বাদশা মিয়ার আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি শোক সনপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক যেন মরহুম বাদশা মিয়াকে জান্নাত দেন। আমিন। শনিবার রাত ১০টায় লামাবাজারের বিলপাড় মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে হযরত শাহজালাল (রহ.) এর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এতে ধর্মপ্রাণ সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মরহুম বাদশা মিয়া বিকেল ৪টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ