admin

প্রকাশিত: 3:53 PM, January 3, 2021

নগরের সবজির বাজার অপরিবর্তিত, বেড়েছে মুরগির দাম

নগরের সবজির বাজার অপরিবর্তিত, বেড়েছে মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক
চলতি সপ্তাহে শীতকালীন সবজির বাজার অপরিবর্তিত থাকলেও একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। তবে ক্রেতারা বলছেন সুযোগ পেলেই নানা অজুহাতে বিক্রেতারা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। গতকাল শনিবার নগরীর বন্দরবাজার, রিকাবীবাজার, সোবহানীঘাট, কাজিটুলা, কাজিরবাজার, ভার্থখলা মসজিদ বাজার, আম্বরখানা বাজারঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য।
এসব বাজার ঘুরে দেখা গেছে একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকাল শনিবার এসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৩০ টাকা দরে। বাজারগুলোতে শীলকালীন সবজির দাম অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও ব্রয়লার মুরগির দাম বেড়েছে।
এ ব্যাপারে মসজিদ বাজারে মুরগি বিক্রেতা কাইয়ুম বলেন, গতকালকের চেয়ে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ায় আমরাও দাম বাড়িয়ে বিক্রি করছি। দাম কমে গেলে আমরাও দাম কমিয়ে দেবো। তবে ক্রেতারা বলছেন, কারণ ছাড়াই নানা অজুহাতে বিক্রেতারা পণ্যে দাম বাড়িয়ে দেয়। খুচরা বাজারে নিয়ন্ত্রণ না থাকায় এমনটি হচ্ছে বলে মনে করেন তারা।
এ ব্যাপার বন্দরবাজারে লায়েছ নামে একজন ক্রেতা বলেন, গতকালও মুরগি কিনেছি ১৩০ টাকা দরে ১৪০ টাকায় কিনলাম। বিক্রেতারা নানা অজুহাতে দাম বাড়াচ্ছে। খুচরা বাজারে সরকারের মনিটরিং জরুরি বলে তিনি মনে করেন।
শনিবার এসব বাজারে শীতকালীন সবজির বাজার অপরিবর্তিত রয়েছে বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, ফুলকপি ২৫ থেকে ৩০ টাকা, প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা, শালগম বিক্রি হচ্ছে ১৫ টাকা, গাজর ৩০ থেকে ৪০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, করলার ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৬০ টাকা, পাকা টমেটো ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকায় এবং প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।
কলা বিক্রি হচ্ছে ২০ টাকায়, জালি কুমড়া ৩০ টাকা, ছোট মিষ্টিকুমড়া প্রতি পিস ২০ থেকে ৩০ টাকার মধ্যে। নতুন আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা, নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা দরে , কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়। প্রতি কেজি আটাশ চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়, পায়জাম ৫৪ থেকে ৫৫ টাকায়, মিনিকেট প্রকারভেদে ৬০ থেকে ৬৫ টাকায়, নাজিরশাইল ৬৫ টাকায়, পোলাওয়ের চাল ৯০ থেকে ১০০ টাকায়, খোলা ভোজ্যতেল লিটার বিক্রি হচ্ছে ১২৫ টাকায়।
এসব বাজারে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ৯০ টাকায়, হাঁসের ডিম ১৫০ থেকে ১৬০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৬০ টাকায়, ডজন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি বা কক ১৯০ ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
বাজারে প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়, বকরির মাংস ৭২০ থেকে ৭৫০ টাকায়, গরুর মাংস ৫৫০ টাকায়, মহিষ ৫৮০ থেকে ৬০০ টাকায়। এসব বাজারে এক কেজি শিং মাছ (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়, প্রতিকেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ২০০ থেকে ৩৫০ টাকায়, মাগুর মাছ ১২০ থেকে ৬০০ টাকায়, মৃগেল ১৭০ থেকে ২৫০ টাকায়, পাঙ্গাস ১১০ থেকে ২০০ টাকায়, ইলিশ প্রতিকেজি (আকারভেদে) বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১,২০০ টাকা, চিংড়ি প্রতিকেজি ৫০০ থেকে ৬০০ টাকায়, বোয়ালমাছ প্রতিকেজি ৬০০ থেকে ৭০০ টাকায়, কাতল ১৭০ থেকে ২৮০ টাকায়, ফোলি মাছ ৩০০ থেকে ৫০০ টাকায়, পোয়া মাছ ২৫০ থেকে ৩২০ টাকায়, পাবদা মাছ ৩০০ থেকে ৩৫০ টাকায়, টেংরা মাছ ১৮০ থেকে ২০০ টাকায়, টাটকিনি মাছ ৩০০ টাকায়, তেলাপিয়া ১২০ টাকায়, সিলভার কার্প ১০০ থেকে ১৪০ টাকায়, কৈ মাছ ১৪০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ