admin
প্রকাশিত: 5:11 PM, January 3, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হাওয়া দুই কাউন্সিলর প্রার্থী হলেন- লায়েক আহমদ ও মুজিবুর রহমান।
এর মধ্যে লায়েক আহমদ ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। আর মুজিবুর রহমান ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। ব্যাংকে ঋণ খেলাপির কারণে লায়েক আহমদের মনোনয়ন বাতিল আর মুজিবুর রহমান পৌরসভার তালিকাভূক্ত ঠিকাদার হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়।
আজ সকালে মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই- বাছাইয়ে এ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এরপর আজ এসব প্রার্থীদের যাচাই-বাছাইয়ে ৪ মেয়র ও ৫৭ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে লায়েক আহমদ ও মুজিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হলেও বাকি সকলের প্রার্থীতা বৈধ ঘোষণা করে জেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সাইদুর রহমান আজ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ