editor
প্রকাশিত: 6:51 PM, January 6, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অন্যত্র বদলি করা হয়েছে। অপরদিকে এসব থানায় নতুন ওসি হিসেবে আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।
তিনি বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ছয়টি থানার ওসিদের গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। এ ছয় থানায় নতুন হিসেবে আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।’ তবে নতুন দায়িত্বপ্রাপ্ত ওসিদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি তিনি।
বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, নতুন যে ছয়জন ছয় থানায় ওসির দায়িত্ব পেয়েছেন, তারা প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপিতে যোগদান করেন। এরপর তাদেরকে ছয় থানায় পদায়ন করা হয়।প্রসঙ্গত, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দরে শাহাদাত হোসেন এবং মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে ছিলেন।
এসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের স্থলাভিষিক্ত হবেন সিলেটের বাইরে থেকে নতুন করে যোগ দেওয়া ৬ ওসি। দায়িত্বপ্রাপ্ত নতুন ছয় ওসি হলেন— কোতোয়ালী থানায় এস এম আবু ফরহাদ, দক্ষিণ সুরমায় মনিরুল ইসলাম, শাহপরানে সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদে নাজমুল হুদা খান, বিমানবন্দরে খান মুহাম্মদ মাইনুল জাকির এবং মোগলাবাজারে মো. শামসুদ্দোহা।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ বলেন, এসএমপি কমিশনার নিশারুল আরিফ ছয় নতুন ওসিকে দায়িত্ব দিয়েছেন।
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার