admin
প্রকাশিত: 3:54 PM, January 7, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগজুড়ে স্থাপিত গ্যাস সঞ্চালন পাইপের ১০ ফুটের মধ্যে কোনো ধরনের নির্মাণ স্থাপনা না রাখতে নোটিশ জারি করেছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড। তৈরিকৃত সকল স্থাপনা সরাতে হবে নিজ উদ্যোগ এবং খরচে। বেঁধে দেয়া হয়েছে অপসরাণের সময়সীমা। ব্যত্যয় ঘটলে নেয়া হবে আইনি ব্যবস্থা।
এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তিও পাঠিয়েছে জালালাবাদ গ্যাস।
‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জালালাবাদ গ্যাস কর্তৃক সিলেট বিভাগের বিভিন্ন স্থানে স্থাপিত সঞ্চালন গ্যাস পাইপ লাইনের উভয়পার্শ্বে ১০ ফুটের মধ্যে ঘরবাড়ি/বিল্ডিং নির্মাণ করা প্রাকৃতিক গ্যাস নিরাপত্তা বিধিমিলা-২০০৩ এর পরিপন্থি। তাই জননিরাপত্তার স্বার্থে সকল ধরণের দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সঞ্চালন গ্যাস পাইপ লাইনের উভয়পার্শ্বে ১০ ফুট করে মোট ২০ ফুটের মধ্যে ঘরবাড়ি/বিল্ডিং থাকলে আগামী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে ও খরচে অপসারণ করতে হবে। অপসারণ শেষে বিষয়টি জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড’র উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স ডিপার্টমেন্ট) ও টাস্কফোর্স কমিটির সদস্যসচিব মো. আমিরুল ইসলামের মোবাইল ফোনে (০১৭১৪০৪০০৮১) অবগত করতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অবৈধ এসব স্থাপনা উচ্ছেদকরণসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ বিষয়ে মো. আমিরুল ইসলাম সিলেটভিউ-কে বলেন, সিলেট নগরী এ নোটিসের আওতায় নয়। সিলেট বিভাগজুড়ে স্থাপিত মূল গ্যাস সঞ্চালন পাইপ- অর্থাৎ ৮-১০ ইঞ্চি পাইপের উভয়পার্শ্বে ১০ ফুট করে মোট ২০ ফুটের মধ্যে কোনো ধরনের ঘরবাড়ি-স্থাপনা থাকতে পারবে না। নোটিসে উল্লেখিত সময়সীমার ভেতরে নিজ দায়িত্বে এসব স্থাপন না সরালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ