editor
প্রকাশিত: 8:20 PM, January 8, 2021
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি দীর্ঘ ১৩ বছর ধরে বন্ধ রয়েছে। আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তি পেলেও সদরপুর প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থীদের অভিভাবকগণ হতাশ ও ক্ষুব্ধ।
সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ননী গোপাল বিশ্বাস জানান, ২০০৭ সালে ৪ আগস্ট বিদ্যালয়টি পরিদর্শন করেন সিলেট জেলা শিক্ষা অফিসের মনিটরিং অফিসার মো.দেলোয়ার হোসেন। এ সময় তিনি বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষিকা সুলতানা খানমকে অনুনমোদিতভাবে অনুপস্থিত পান। উপকারভোগীর অনুমোদিত তালিকা না থাকা, ফলাফল বহিসংরক্ষণ না করা এবং উপস্থিতির শর্ত পূরণ না করার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের তৎকালীন পরিচালক ফসির আহমদ সদরপুর প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি স্থগিত করেন। সেই থেকে আজ অবধি স্থগিতাদেশ প্রত্যাহার না করায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন জানান, তিনি ২০১২ সালে এ বিদ্যালয়ে যোগদান করেন। এর আগে প্রধান শিক্ষক ছিলেন লুৎফা বেগম। আমি একাধিকবার আবেদন করেছি উপবৃত্তির স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য। ২০১৮ সালের ১৮ জুলাই তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম সদরপুর ও পইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থগিত উপবৃত্তি চালুর জন্য প্রধান শিক্ষকদের আবেদন সুপারিশসহ ঢাকায় প্রেরণ করেন। উপজেলা শিক্ষা অফিসারের প্রতিবেদনে ‘মানবিক কারণে’ সুপারিশ করায় অযৌক্তিক বলে সুচিন্তিত ও যৌক্তিক মতামত প্রদানের জন্য প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী একই বছরের ৮ নভেম্বর পত্র দেন। গত বছরের ১৩ ফেব্রুয়ারি বর্তমান শিক্ষা অফিসার নাজনীন সুলতানা শিক্ষার্থীদের স্বার্থে পুনরায় উপবৃত্তি চালুর জন্য বিদ্যালয়ের আবেদনপত্রটি সুপারিশসহ ঢাকায় পাঠান। আজ পর্যন্ত এ বিষেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
তিনি বলেন, বিদ্যালয় এলাকার বেশির ভাগ শিক্ষার্থীর পরিবার দরিদ্র সীমার নীচে বাস করে। উপবৃত্তি পেলে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হবে, শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি পাবে, শিক্ষার হার বাড়বে এবং ঝড়ে পড়া হ্রাস পাবে। এ বিদ্যালয়ে বর্তমানে ২৩০ জন শিক্ষার্থী রয়েছে।
সদরপুর গ্রামের অভিভাবক সাবেত্রী রায় বলেন, ‘ইসকুলের বেশির ভাগ হুরুতাইন হিন্দু এবং গরিব। সরকারে আমরারে সুবিধা দিছইন। কার দোষে আমরার হুররার হুরুতাইনতে(বাচ্চারা) ট্যাকা পাইরা না(পচ্ছে না) আমরা তানতানর (তাদের) বিচার চাইয়ার।
সিলেটের জেলা শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান বলেন, ১৩ বছর বাচ্চারা উপবৃত্তি না পাওয়া দুঃখজনক। বিষয়টি আমার জানা ছিল না। আমি মনিটরিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে বিষয়টি ঢাকা অফিসকে অবগত করব।
উপবৃত্তির প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ