admin

প্রকাশিত: 9:13 PM, January 13, 2021

ট্রাম্পের ‘লজ্জাজনক বিদায়’ প্রক্রিয়া শুরু

ট্রাম্পের ‘লজ্জাজনক বিদায়’ প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলায় উসকানি দেয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেয়াদ শেষের আগেই লজ্জাজনক বিদায় দিতে পুরোপুরি প্রস্তুত দেশটির প্রতিনিধি পরিষদ। ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসনের মুখে ফেলতে মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের পক্ষে ইতোমধ্যে একটি প্রস্তাব পাস করেছে তারা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে পাস হয়েছে প্রস্তাবটি।

সংবিধানের ২৫তম সংশোধনী ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে অনুরোধ জানিয়েছিলেন ডেমোক্র্যাটরা। এ আহ্বানে সাড়া দেননি পেন্স। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মেয়াদ শেষ হওয়ার মাত্র সপ্তাহখানেক আগে এ ধরনের ব্যবস্থা নেয়ার কোনো ইচ্ছা নেই তার।এর কয়েক ঘণ্টা পরই প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসিত করার প্রস্তাব পাস হয়।

প্রস্তাবটি উত্থাপন করেন মেরিল্যান্ডের ডেমোক্র্যাট প্রতিনিধি জেমি রাসকিন।প্রস্তাবে মাইক পেন্সকে ২৫তম সংশোধনীর অনুচ্ছেদ ৪-এ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে দ্রুততম সময়ে ‘অযোগ্য’ ট্রাম্পকে সরিয়ে দায়িত্ব নেয়ার আহ্বান জানানো হয়। বুধবার এ প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে।অবশ্য প্রস্তাব পাসের আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে পাঠানো এক চিঠিতে এ পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানান।

চিঠিতে মাইক পেন্স বলেন, প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার মাত্র আটদিন আগে আপনি ও আপনার ডেমোক্র্যাট মন্ত্রিসভা ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি জানিয়েছেন। এ ধরনের পদক্ষেপ জাতির বৃহত্তর স্বার্থে অথবা সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় ভালো কিছু হবে বলে মনে করি না।তবে ট্রাম্পকে মেয়াদ শেষের আগেই হোয়াইট হাউস থেকে সরানোর এ প্রক্রিয়ায় সমর্থন দিচ্ছেন কিছু রিপাবলিকান আইনপ্রণেতাও।

প্রতিনিধি পরিষদের রিপাবলিকান প্রতিনিধি লিজ চেনি আগেই ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন। বুধবারের ভোটে তিনি এর পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। এই প্রক্রিয়ায় দলের বাকিদেরও বুঝেশুনে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন এ রিপাবলিকান নেতা।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট