admin
প্রকাশিত: 4:59 PM, January 16, 2021
অনলাইন ডেস্ক:
বৃটেনে প্রায় প্রতিদিন সহস্রাধিক মানুষ কোভিডে মারা যাচ্ছেন। এর মধ্যে বাংলাদেশি মানুষের সংখ্যা অনুপাতে কম নয়। গত কয়েক মাসে কমিউনিটির অনেক উল্লেখযোগ্য মানুষ পরপারে পাড়ি জমিয়েছেন। কোভিডে-১৯ তথা করোনাভাইরাসে গতকাল শুক্রবার প্রাণ হারিয়েছেন কমিউনিটির পরিচিত মুখ সমাজসেবী আকদ্দস আলী ও তার ছোটভাই আওয়ামী লীগ নেতা আবুল লেইছ মিয়া।
১৫ জানুয়ারি শুক্রবার সকালে বড় ভাই আকদ্দস আলী রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। একই দিন বিকেলে নিজ বাসায় মারা গেলেন ছোটভাই আবুল লেইছ মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।তিনি ৩ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।মরহুমদের দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামে। তাদের পিতা মরহুম মখলিস মিয়া ছিলেন এলাকার প্রবীণ সালিশ ব্যক্তিত্ব ও শ্রীরামশী ইউনিয়নের চেয়ারম্যান।
আবুল লেইছ মিয়া ছিলেন প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম তরুণ সংগঠক। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি ও লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।একই দিনে দুই ভাইয়ের মৃত্যুর খবরে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। তাদের মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অন্যান্য কমিউনিটি নেতৃবুন্দ।
যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নইম উদ্দিন রিয়াজ এক বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের একজন তরুণ সংগঠক হিসেবে প্রবাসে আবুল লেইছ মিয়া অসামান্য অবদান রেখেছেন এবং ৭৫ পরবর্তী জাতীয় দুঃসময়ে প্রবাসে আওয়ামী লীগের একজন দক্ষ সংগঠক হিসেবে কাজ করে গেছেন। তিনি একজন স্পষ্টবাদি মানুষ হিসেব কমিউনিটিতে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে বাঙালি কমিউনিটিতে যে শূন্যতার সৃষ্টি হলো তা কখনো পুরণ হবার নয়।যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হরমুজ আলী, এসেক্স শাখা আওয়ামী লীগ সভাপতি কয়েস চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ নাজিমুদ্দিন, বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার নাজির আহমদ, সলিসিটর আবুল কালাম চৌধুরী প্রমুখ গভীর শোক প্রকাশ করে বলেন, একই দিনে দুই ভায়ের মুত্যুতে আমরা শোকাহত। আল্লাহ তায়ালা যেন তাদের পরিবারের সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা দেন এবং মরহুমদের জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
S/H-(Rabbi-4)
4 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
5 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
4 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
4 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
3 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
1 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত