admin
প্রকাশিত: 2:35 PM, January 19, 2021
অনলাইন ডেস্ক:
মুসলিম নারীদের হিজাব পরিধানে নিষিদ্ধের আইন প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। এর কারণ হিসেবে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্রে শ্রদ্ধাবোধে ভারসাম্য বজায় রাখতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।
আইনিভাবে সংখ্যালঘু মুসলিম নারীদের মুখ ঢাকায় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পেশ করেন ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাখোঁর দলের একজন সদস্য। ম্যাখোঁর পুননির্বাচিত হওয়ার পদক্ষেপ হিসেবে ইসলামী চরমপন্থারোধে বিতর্কিত আইন করার সময় এ প্রস্তাবও উত্থাপন করা হয়।
গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) নারীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করে সংশোধনী আইন বাতিল করা হয়। অবশ্য নিষেধাজ্ঞা আইনে ম্যাখোঁর দলের জ্যেষ্ঠ নেতা ও ডানপন্থী নেতা ম্যারিন লি পেনের সমর্থন ছিল।
করোনা মহামারি ও সন্ত্রাসীর হাতে শিক্ষকের শিরশ্ছেদের পর আধুনিক ফরাসি সমাজের প্রতীক হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর কাছে পর্দা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই ম্যাখোঁ চরমপন্থার বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখেন।
আর তাই পুলিশকে বিশেষ ক্ষমতা দিয়ে অবৈধ অর্থের অভিযোগে মসজিদ বন্ধ করা হয়। ফলে ফ্রান্সকে তুরস্কের মতো দেশগুলোর সমালোচনার মুখোমুখি হতে হয়। অবশেষে মুসলিমদের চরমপন্থার বিরুদ্ধে লড়াই হিসেবে সহনশীলতা, আইনের শাসন নিয়ে বিতর্ক শুরু করে।
২০০৪ সালে ফরাসি সরকার স্কুলে মুখ ঢাকাসহ দৃশ্যমান ধর্মীয় পোশাক নিষিদ্ধ করেছিল। এরপর ২০১০ সালে বোরকা ও নিকাবসহ মুখঢাকা সব পোশাক নিষিদ্ধ করেছিল।
S/H-(Rabbi-4)
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
4 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
7 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা