editor

প্রকাশিত: 8:30 PM, January 19, 2021

বদলে যাচ্ছে এসএমপি আলোচনায় শুদ্ধি অভিযান

বদলে যাচ্ছে এসএমপি আলোচনায় শুদ্ধি অভিযান

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ ফাঁড়িতে ধরে এনে টাকার জন্য নির্যাতন করে হত্যা। এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের আসামি গ্রেফতারে ব্যর্থতা। সেবা পেতে সাধারণ মানুষের হয়রানি। বছরের পর বছর ঘুরে ফিরে নির্দিষ্ট সংখ্যক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় দায়িত্ব পালন। হয়রানি, চাঁদাবাজি আর উৎকোচ বাণিজ্যে ভয়ংকর হয়ে ওঠা ফাঁড়ি পুলিশ। এমন বেহাল অবস্থায় নিরাপত্তা নিয়ে যখন নগরবাসী উদ্বিগ্ন। এই সময়ে এসএমপি কমিশনারের দায়িত্ব নেন নিশারুল আরিফ। নতুন ধারার ‘থ্রি আর পলিসি’ নিয়ে শুরু করেন পুলিশে শুদ্ধি অভিযান। যার বদৌলতে অনেকটা বদলে গেছে মহানগর পুলিশ। আস্থা ফিরতে শুরু করছে সাধারণ মানুষের। এসএমপি সূত্রে জানা গেছে, সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান আহমদ খুন এবং এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় টালমাটাল অবস্থার মধ্যে গত বছরের ২৭ অক্টোবর এসএমপি কমিশনারের দায়িত্ব নেন নিশারুল আরিফ। প্রচ- চাপের মধ্যে মানুষের আস্থা ফেরাতে তৎপর হন তিনি।

এ লক্ষ্যে গ্রহণ করেন ‘থ্রি আর পলিসি’। প্রথমে পুলিশ সদস্যদের মোটিভেশনের (রিপিয়ার) মাধ্যমে ভালো কাজে উদ্বুদ্ধ করা, তাতে কাজ না হলে মহানগরের মধ্যে বদলি (রিপ্লেস) এবং শেষ ধাপে অন্যত্র সরিয়ে দেওয়া (রিমুভ)। এই হচ্ছে নিশারুল আরিফের ‘থ্রি আর পলিসি’। এ পলিসিতে ফলও আসতে শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, পুলিশ সদস্যদের মধ্যে কেউ মাদকের সঙ্গে জড়িত কিনা, সে ব্যাপারেও রাখা হচ্ছে কড়া নজরদারি। এসএমপির ছয়টি থানার অধীনে যেসব পুলিশ ফাঁড়ি রয়েছে, সেগুলোতে করা হচ্ছে সংস্কারকাজ। বেশ কয়েকটি ফাঁড়ি ও অফিস ভাড়া বাড়িতে কার্যক্রম চালাত। সেগুলোর জন্য স্থায়ী জায়গা খোঁজার কাজ চলছে। দায়িত্ব পালনকালে এসএমপির কতিপয় সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। বিশেষ করে রাত ও ভোরে যারা টহলে থাকেন, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে অযথাই হেনস্তা ও হয়রানির নানা অভিযোগ ছিল। বর্তমান কমিশনার সেসব বন্ধে কড়া ব্যবস্থা নিয়েছেন।

এদিকে, অপরাধ দমনে মহানগরীতে ১১০টি সিসি ক্যামেরার কার্যক্রম চলছে। সার্বক্ষণিক এসব ক্যামেরা মনিটরিং করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। কিশোর গ্যাং, ইভ টিজার, ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করছে এসএমপি। ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রথমবারের মতো ‘সার্ভিস ফ্রেন্ডলি ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম’ নামের অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে তথ্য নগরবাসীকে জানিয়ে দেওয়া হচ্ছে। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা এলাকায় সহস্রাধিক হকারকে সিটি করপোরেশনের সহায়তায় লালদীঘির পাড়ে পুনর্বাসন করা হয়েছে।এসএমপি সূত্র জানায়, কেউ মামলা বা জিডি করতে, পুলিশ ক্লিয়ারেন্স নিতে কিংবা অন্য কোনোভাবে হয়রানিতে পড়লে সে অভিযোগ সরাসরি কমিশনারকে জানাতে পারবেন। এ জন্য কমিশনার কার্যালয়ে অভিযোগ বাক্স বসানো হচ্ছে।

অনলাইনের মাধ্যমেও যাতে অভিযোগ দেওয়া যায়, সেজন্য বিশেষ সফটওয়্যার তৈরির কাজ চলছে। অতীতে একেকজন ওসি মহানগরীর ছয়টি থানাতেই বছরের পর বছর ঘুরেফিরে দায়িত্বে থাকতেন। সেই ধারা বদলে দেওয়া হয়েছে। ছয়টি থানার ওসিদের বদলি করে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ ওসিকেই এসএমপির বাইরে বদলি করা হয়। এ ছাড়া এসএমপির ১০টি ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের মধ্যে ছয়টির ইনচার্জকে বদলি করা হয়েছে।
এদিকে, সেবার মান বাড়াতেও পুলিশ সদস্যদের যাতায়াতে ছয়টি মাইক্রোবাস ও কার আনা হয়েছে। যে কোনো প্রয়োজনে দ্রুত সাড়া দিতে গঠন করা হয়েছে ‘কুইক রেসপন্স টিম’। প্রবাসীদের জন্য রয়েছে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’। অতীতে এসএমপির ছয়টি থানা ওপেন হাউস ডে ছিল অনিয়মিত। এখন প্রত্যেক থানায় দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে কমিশনার নিজেই উপস্থিত থাকেন।
জানতে চাইলে এসএমপি কমিশনার নিশারুল আরিফ বলেন, অপরাধ দমনে জোর দেওয়ার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা করছি। হকারদের পুনর্বাসন করেছি। ইভটিজার, কিশোর গ্যাং কালচার বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি। এসএমপিকে মানুষের পরিপূর্ণ আস্থায় নিতে আসতে পারব বলে বিশ্বাস করি।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের