editor
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
চুনারুঘাট প্রতিনিধি
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, যাদের ঘর নেই জমি নেই সরকার তাদের ঘর করে দিচ্ছেন। সরকারের নানা উন্নয়ন কাজে প্রশাসনকে জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে। তিনি বলেন, সিলেট বিভাগের লোকজন কৃষি কাজ করতে অনীহা দেখায়। এ এলাকার বেশির ভাগ লোক বিদেশ থাকায় অনেক ফসলি জমি পতিত থাকে। মানুষজন মনে করে, শিক্ষিত হলেই কৃষি কাজ ছেড়ে দিতে হবে। কৃষি পেশাকে স্মার্ট করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে চুনারুঘাট উপজেলা পরিষদ হল রুমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গেষ্ঠীর মধ্যে ঘরের চাবি বিতরণসহ বিশেষ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক জাকারিয়া, হবিগঞ্জ জেলা কৃষি অফিসের উপপরিচালক তমিজ উদ্দিন, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, পৌর মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা।
মো. মশিউর রহমান বলেন, দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তার মধ্যে কৃষি উল্লেখযোগ্য। খাদ্যে কোনো সংকট নেই। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়। এর বেশির ভাগ মাছ সিলেটের নদী ও হাওর থেকে আহরণ হয়। গৃহহীন ভূমিহীন মানুষের জন্য দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজে লাগাতে হবে। সবাই মিলে আমরা একটি সুন্দর চুনারুঘাট গড়ব। তবেই মুজিববর্ষ সার্থক হবে।
1 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
4 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
4 স্টাফ রিপোর্টার: 4 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 5 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
2 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে