editor
প্রকাশিত: 2:57 PM, October 19, 2026
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের দক্ষিণসুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম সতীপীঠ ‘শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থান” সংলগ্ন দুর্গা মন্দিরে মহাসমারোহে এ পূজো অনুষ্ঠিত হয়।
পীঠস্থান পরিচালনা কমিটির আয়োজনে এ দিনে কুমারী মাতা রুপে পূজিত হন ৭ বছর বয়সী কুমারী মাতা সানন্দা চক্রবর্তী। কুমারী পূজা উপলক্ষ্যে সোমবার সকাল থেকেই অনুষ্ঠানস্থল ছিল লোকে লোকারণ্য। প্রচন্ড গরম উপেক্ষা করে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে কুমারী মাতার দর্শন লাভের আশায় হাজারো পূণ্যার্থী এ সময় শিববাড়ি, জৈনপুর, চান্দাই সহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নেন। পূজো শুরুর আগে নানা আবরণ ও অলংকারে দেবীরুপী কুমারীকে নানা বস্ত্র ও প্রসাধনীতে সাজানো হয়। কপালে অংকিত হয় রক্তবর্ণা ‘ত্রিনয়ন’, মাথায় শ্বেতশুভ্র ফুলের মালা। গলায় রক্তজবার মালা পরিয়ে সকাল সাড়ে ১০টার দিকে কুমারীরুপী অন্নপূর্ণাকে দেবী আসনে বসানো হয়।
মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টুর পরিচালনায় কুমারী পূজা চলাকালে সার্বিকভাবে সহযোগিতা করেন সহ-সভাপতি নারায়ন চক্রবর্তী, বিজয় কুমার দেব বুলু, এডভোকেট চন্দন দাশ, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, মিন্টু দাশ, যুগ্ম সম্পাদক প্রমথ দাশ, নিপেশ কান্ত দেব পিযুষ, সহ-সাধারণ সম্পাদক দীপংকর চন্দ্র পাল, জয়দ্বীপ চক্রবর্তী, কোষাধ্যক্ষ সঞ্জিত কুমার কর, আইন সম্পাদক এডভোকেট হীরেন্দ্র নাথ বিশ্বাস রিটু, সাংগঠনিক সম্পাদক সুব্রত দেব লাভলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোজ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক সহযোগী অধ্যাপক দীপু কুমার গোপ, প্রচার সম্পাদক পরিতোষ দেব পুলক, আপ্যায়ন সম্পাদক কার্তিক ঘোষ, সহ-আপ্যায়ন সম্পাদক কাঞ্চন পাল, দপ্তর সম্পাদক নয়ন দাস, শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন দেব, সদস্য সুমন্ত ভট্টাচার্য্য, সহযোগী অধ্যাপক প্রদীপ বর্ধণ, এডভোকেট সুদীপ বৈদ্য, অমিত চৌধুরী, জনি চক্রবর্ত্তী, প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য, দ্বীপক কুমার দাশ, ডা: নিখিল মালাকার, প্রভাষক নিরুপম চক্রবর্ত্তী শুভ্র, রিমন ধর প্রমুখ।
কুমারী পূজা চলাকালে পূজা মন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস ও তাঁর সহধর্মীনি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্যের সহধর্মীনি দিলারা মালিক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জৈনপুর, শিবগঞ্জ সহ এলাকার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, আয়োজক কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু শান্তিপূর্ণভাবে এই পূজানুষ্ঠান সম্পন্ন হওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উলুধ্বণী ও শংখধ্বনীর মাধ্যমে পুরোহিত হরিনারায়ন চক্রবর্তী বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজোর মূল আনুষ্ঠানিকতা শুরু করেন। উপস্থিত পূণ্যার্থীবৃন্দের দেয়া দেবীদুর্গার জয়ধ্বনী, পূজোস্থলে তখন এক অন্যরকম মোহনীয় পরিবেশের সৃষ্টি করে। টানা ১ঘন্টা ৩০ মিনিট ধরে চলা পূজানুষ্ঠানে দেবীরুপী অন্নপূর্ণাকে মাতৃরুপে আরাধনা করে পরম তৃপ্তি নিয়ে ঘরে ফিরেন ভক্তরা।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের