admin

প্রকাশিত: 2:56 PM, January 26, 2021

ট্রাম্পের অভিশংসন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সিনেটে

ট্রাম্পের অভিশংসন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সিনেটে

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের জন্য বিচার শুরু করতে প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। সদ্য সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সিনেটের বিচার প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক পদক্ষেপ এটি।সোমবার ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিযোগ উপস্থাপন করা হয়েছে। গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের হামলার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে আনা হয়েছে।

কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ট্রাম্প সমর্থকরা হামলা চালায়। নজিরবিহীন ওই হামলায় এক পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের নয় ডেমোক্র্যাট সদস্য ট্রাম্পের এই অভিশংসন প্রক্রিয়ায় প্রসিকিউটরের ভূমিকায় থাকছেন।সোমবার ওই প্রসিকিউটররা অভিশংসনের বিচার শুরুর জন্য আনুষ্ঠানিক অভিযোগ কংগ্রেসের কাছে হস্তান্তর করেন। প্রধান প্রসিকিউটর জেমি রাসকিন কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং এর সরকারের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি নিয়ে ডোনাল্ড ট্রাম্প গুরুতর অপরাধ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনে গত ১৩ জানুয়ারি তাকে অভিশংসিত করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ১০ জন সদস্যও ডেমোক্রেটিক পার্টির আনা ওই অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২৩২-১৯৭ ভোটে পাস হয়।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মত অভিশংসিত হন ট্রাম্প। যা মার্কিন ইতিহাসে বিরল।এর আগে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০১৯ সালে আরও একবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প।

তবে সে দফায় সিনেটে ভোটাভুটিতে কোনমতে বেঁচে গিয়েছিলেন তিনি।ট্রাম্পের অভিশংসনের চূড়ান্ত শুনানি আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে। এর মধ্যেই শুনানিতে অংশ নিতে একদল আইনজীবী নিয়োগ দিচ্ছেন তিনি। ট্রাম্পের এই আইনজীবী দলে নেতৃত্ব দিতে যাচ্ছেন বাচ বোয়ার্স, যিনি জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে মার্কিন বিচার বিভাগে কর্মরত ছিলেন।

এই আইনজীবী তার দলে নতুন সদস্য যোগ করতে কাজ করে যাচ্ছেন।এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুজন সিএনএনকে জানিয়েছেন, কিছুদিন আগে অভিশংসনের শুনানি নিয়ে ট্রাম্পের সঙ্গে বোয়ার্সের কথা হয়েছে। ট্রাম্প ইতোমধ্যে এই আইনজীবীর সঙ্গে প্রতিরক্ষা কৌশল তৈরিতে কাজ শুরু করেছেন।

সাউথ ক্যারোলিনার সাবেক অ্যাটর্নি জেনারেল চার্লি কন্ডনকেও ট্রাম্পের আইনজীবী শিবিরে যোগ দেয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্ত তিনি এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলেছেন, আমি ট্রাম্পের প্রতিনিধিত্ব করছি না, ধন্যবাদ।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট