editor

প্রকাশিত: 9:05 PM, November 27, 2020

বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা :সমাজতন্ত্রই মানবমুক্তির একমাত্র পথ

বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা :সমাজতন্ত্রই মানবমুক্তির একমাত্র পথ

1

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৩তম বার্ষিকী উপলক্ষ্যে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।আজ শুক্রবার আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জুবায়ের আহমদ চৌধুরী, শাহজান আহমদ, নাজিকুল ইসলাম, সনজয় শর্মা, রত্না বসাক, মুক্তা চ্যাটার্জি, সন্দিপ নায়েক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে ১০৩ বছর আগে রাশিয়ায় মহামতি লেলিনের নেতৃত্বে প্রথম শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। মানব কল্যাণের এমন কোন অভিমুখ ছিল না যেদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থা নিত্য নতুন অর্জনের স্বাক্ষর রাখেনি। ১৯২৯ সালে মহামন্দার যখন পৃথিবীর উন্নত ধনতান্ত্রিক দেশগুলো ধুঁকছে সেসময় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে রাশিয়ার প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছিল। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মুক্তি সংগ্রামে সমাজতান্ত্রিক রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, আমরা যখন আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মিলিত হয়েছি, তখন দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। গণতন্ত্র আজ নির্বাসিত। প্রবল দুর্নীতি, লুটপাট, অনিয়ম এবং সরকারের গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে যাতে কোন আন্দোলন গড়ে উঠতে না পারে তার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করে সাংবাদিকসহ অনেক মানুষকে জেলখানায় পুরে রেখেছে সরকার। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধ করে স্থায়ী-অস্থায়ী ৫১ হাজার শ্রমিককে বেকার করেছে। গার্মেন্টস মালিকরা সাড়ে ৭ হাজার কোটি টাকা প্রণোদনা পেলেও শ্রমিকদের কপালে জুটেছে ছাঁটাই ও নির্যাতন। নারী ধর্ষণ-নির্যাতন ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পেয়েছে বিচারহীনতার কারণে। বক্তারা বলেন, আজকের দু:শাসন থেকে মুক্তির একমাত্র পথ সমাজতন্ত্র এবং সমাজতন্ত্র প্রতিষ্টার সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধভাবে সামিল হওয়ার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

4 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
7