admin

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

অভিভাবকহীন সিলেট ছাত্রলীগ

অভিভাবকহীন সিলেট ছাত্রলীগ

4

# সাংগঠনিক কার্যক্রম প্রক্রিয়াধীন : জয়
# কমিটি নেই বলে দায় এড়ানো
# হতাশাগ্রস্থ তৃণমূল কর্মীরা
# শিবির-ছাত্রদলের নিয়ন্ত্রণে কার্যক্রম!
# চাঁদাবাজীসহ নানা অভিযোগে ফেঞ্চুগঞ্জ কমিটির কর্যক্রম স্থগিত
# নেই বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয় কমিটি
# বাড়ছে অনুপ্রবেশ

নুরুল ইসলাম
বাংলাদেশের গৌরব উজ্জ্বল ইতিহাসের সাথে যে ছাত্রসংগঠনটির নাম নিবিড় ভাবে জড়িত সেটি হল শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের প্রতিটি ইতিহাস ও আন্দোলনের সাথে জড়িয়ে ছাত্রলীগের নাম। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯১’র শৈরাচারবিরোধী আন্দোলনসহ বাংলাদেশের সকল জাতীয়-আন্তর্জাতিক আন্দোলনে ছাত্র সমাজের তথা বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল সবচেয়ে বেশী।
কেন্দ্র থেকে শুরু করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যারা নেতৃত্বে দিচ্ছে তারা সবাই সাবেক ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে পালন করেছেন। সিলেট ছাত্রলীগের রয়েছে গৌরব উজ্জ্বেল ইতিহাস। বাংলাদেশ ছাত্রলীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইউনিট হচ্ছে সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগ। কিন্তুু দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ দুটি ইউনিটে কোনো কমিটি না থাকায় ক্ষোভ বাড়ছে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে। এই ক্ষোভে অনেকে হয়েছেন প্রবাসী, কেউ কেউ আবার ছাত্ররাজনীতি বাদ দিয়ে যোগ দিয়েছেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগে।
খোঁজ নিয়ে জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয় ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর। এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকেই প্রকাশ্যে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে জেলা ছাত্রলীগ। যার ফলসরুপ ২০১৭ সালের ১৮ অক্টোবর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় সংসদ। সেই থেকে কমিটি ছাড়াই চলছে সিলেট জেলা ছাত্রলীগ।
২০১৫ সালের ২০ জুলাই আব্দুল বাছিত রুম্মানকে সভাপতি ও আব্দুল আলীম তুষারকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রলীগের ৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় সাড়ে ৩ বছরেও কমিটি পূর্ণাঙ্গ করতে না পারা এবং নানা অভিযোগে গত বছরের ২১ অক্টোবর বিলুপ্ত ঘোষণা করা হয় এ কমিটি।
দীর্ঘদিন যাবত অভিভাবকহীন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। প্রাচীনতম এ ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ এ দুই ইউনিটের কমিটি না হওয়ায় একদিকে যেমন নতুন নেতৃত্ব বেরিয়ে আসছে না, তেমননি এ সংগঠনে বাড়ছে অনুপ্রবেশ। এছাড়া কমিটি না থাকায় তৈরি হচ্ছে একাধিক গ্রুপ- উপগ্রুপ। এতে করে সিলেটে রাজপথ থেকে হারাচ্ছে প্রাচীনতম এ ছাত্রসংগঠনটি। অভিভাবকহীন সিলেট ছাত্রলীগের বিভিন্ন বলয় আধিপত্য নিয়ে জড়িয়ে পড়ছেন নানা অপরাধ কার্যক্রমের সাথে। এতে সিলেটের আওয়ামী লীগ নেতারা বিব্রতবোধ করলেও হামলা-মামলার এসব ঘটনার দায় নিচ্ছেন না কেউ।
এদিকে অনুপ্রবেশকারী তথা ছাত্রশিবির ও ছাত্রদলের নিয়ন্ত্রনে ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের কমিটি। সেই সাথে বিবাহীতরাও এ কমিটিতে। এ কমিটির অধীনে উপজেলার স্থানীয় ইউনিয়নগুলোতে একই অবস্থা। ২০১৭ সাল থেকে চিত্র এমন হলেও নির্বাক ছিলেন সংশ্লিষ্টরা। বরং শিবির-ছাত্রদলের অনুপ্রবেশকারীদের তোয়াজ করেই জয় বাংলা শ্লোগান তুলতে হয়েছে ছাত্রলীগের স্থানীয় সাধারন নেতাকর্মীদের। তবে বোধদয় ঘটেছে দলের শীর্ষ নীতিনির্ধারকদের। গত ২৩ নভেম্বর স্থগিত করা হয়েছে বির্তকিত এ কমিটি। ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক বিবৃতিতে এ স্থগিতাদেশ দেয়া হয়। এরই পাশাপাশি কমিটির বিরুদ্ধে আরোপিত অভিযোগের সত্যতা যাচাইয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রিয় সংসদ। মাত্র ৭ দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনাও দিয়েছে এ কমিটিকে। এঘটনায় শিল্পনগরী বলে খ্যাত ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ রাজনীতিতে চলছে তোলপাড়।
সম্প্রতি ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এ এম ফারহান সাদিকের কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০০৮ সালের এ ছবিগুলো ছিল ছাত্রশিবিরের তৎকালীন স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের সাথে। কিন্তু ছবির ভাষায় অনুমানিত হয় ছাত্রশিবিরের সাথে ফারহানের অতীত সখ্যতা। তারপরও ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগে ফারহানের দাপুটে অবস্থানে কোনঠাসা ছিল মুলধারার মুর্জিব আদর্শের সৈনিকরা। কমিটি ছাত্রলীগের হলেও তৃণমুলে ছাত্রলীগের কমিটিতেও শক্তি অবস্থানে গড়ে তোলে শিবির-ছাত্রদলের চিন্থিত নেতাকর্মীরা। এনিয়ে অভিযোগ অনুযোগ কম হয়নি, কিন্তু কেউ কানে তুলেনি। এতে ছাত্রলীগের মোড়কে পাকাপোক্ত অবস্থানে পৌছে শিবির ছাত্রদলের দাপট। ২০১৭ সালের ৯ জানুয়ারী ফেঞ্জুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় সিলেট জেলা কমিটি। তৎকালীন জেলা সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর যৌথ স্বাক্ষরে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোন পায়। কিন্তু ঘোষিত এ কমিটি ছাত্রলীগের হলেও শিবির ছাত্রদলের চিন্থিত রাজনীতিক কর্মীরা পূর্ণবাসিত হয় একমিটিতে। এরপরও প্রতিক্রিয়া শুরু হয় গোটা উপজেলা ছাত্রলীগ রাজনীতিতে। ঝাঁড়ু-জুতা মিছিল করে পদবঞ্চিত ক্ষুব্ধ নেতাকর্মীরা। কিন্তু সেই ক্ষোভের ঢেউ ধোপে টিকেনি। এরপর থেকে এ কমিটির রাজত্বে পকেট বন্দি হয়ে পড়ে ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ। পথ হারায় ছাত্রলীগ রাজনীতির আদর্শ। তবে নামেই কেবল ছিল ছাত্রলীগের ঝান্ডা। অবশেষে শিবির-ছাত্রদল নির্ভর ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ কমিটিকে স্থগিতের মাধ্যমে দায় মুছানোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রিয় ছাত্রলীগ। এতে করে নতুন প্রাণে উজ্জীবিত হয়েছে স্থানীয় মুজিব আদর্শের প্রকৃতি সাধারন নেতাকর্মীরা। স্থানীয় সূত্র জানায়, স্থগিত কমিটির সভাপতি মো: জুনেদ আহমদ আওয়ামী পরিবারের সদস্য হলেও শিবির-ছাত্রদলের সাথে তার সখ্যতা প্রশ্নবিদ্ধ। তার এ আদর্শিক আপোষ চরিত্রকে মেনে নিতে পারেনি সাধারন ছাত্রলীগ নেতাকর্মীরা। সভাপতি হ্ওয়ার পর থেকে দল গোছানোর পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ হাছিলে ব্যাপক তৎপর হয়ে উঠেন তিনি। অবৈধভাবে বালু উত্তোলনের মধ্যে দিয়ে বালু জুনেদ নামে পরিচিত লাভ করেন তিনি। তার বিরুদ্ধে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দেয়া হয় দুদক সহ আইনশৃংখলা বাহিনী বরাবরে। কিন্তু মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে বালু মহাল নিয়ন্ত্রনের নামে কোটি কোটি টাকা পকেটে নিলেও, দলের রাজনীতি করেন বির্তকিত। ছাত্রলীগের সভাপতি হলেও তিনি নিজেই একজন অছাত্র। তার অন্যতম সহযোগী ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ ইমন বালুখেকো চক্রের চিন্থিত এক সদস্য। এক কমিটির সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ড্যানিস ছিল তালামীযে ইসলামীয়ার ২নং মাইজগাঁও ইউনিয়ন সভাপতি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ চাঁদাবাজির ব্যাপক অভিযোগ রয়েছে। ইতিমধ্যে সহ সভাপতি মো: জালাল আহমদ, সহ-সভাপতি মো: আরিফ আহমদ ও সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ড্যানিসকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে বহিস্কার করেছিল ছাত্রলীগ কেন্দ্রিয় সংসদ। তৎকালীন কেন্দ্রিয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন এ বহিস্কারাদেশ প্রদান করেছিলেন। স্থগিতাদেশ কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শেখ টিটু ছাত্রদল রাজনীতিতে ছিল সক্রিয়। ছাত্রদলের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহনের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ভাইরাল। এর মধ্যে কমিটির অপর এক সহ-সভাপতি মুহিত আহমদ শাহ, নাহিদ সুলতান পাশা এখন বিবাহিত। আরেক সহ সভাপতি মেহরাব হোসেন জুনেল এক সময় ছাত্রদল রাজনীতিতে ছিলেন সক্রিয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি শিবির ছাত্রদলের নিয়ন্ত্রনে চলে যাওয়া তৃণমুলেও প্রভাব পড়েছে। ইউনিয়ন কমিটিগুলোতে এরই ধারাবাহিকতায় স্থান দেয়া হয়েছে শিবির ও ছাত্রদল কর্মীদের। ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ কমিটির বর্তমান সভাপতি ইমরান খান রুমেল এক সময় ছাত্রদলের চিন্থিত কর্মী ছিলেন, এ কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক জীবন বিবাহিত, সাধারন সম্পাদক রূপক আহমদ এক সময় শিবির রাজনীতিতে জড়িত ছিলেন, এখন বিবাহিতও তিনি। ওই ইউনিয়নের একাধিক ওয়ার্ড কমিটি ছাত্রদল ও শিবিরের নিয়ন্ত্রণে ছাত্রলীগ কমিটি। ৩নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগ কমিটির বর্তমান সভাপতি সাইফুর রহমান পাভেল একসময় ছাত্রদলের দাপুটে কর্মী ছিল। তার ইউনিয়নের ওয়ার্ড কমিটিগুলো ছাত্রলীগের হলেও দখলে শিবির ও ছাত্রদলের।
অপরদিকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ছাত্রলীগের। কিছুদিন পরপরই অনাকাঙ্খিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। সর্বশেষ সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তোলপাড় দেশজুড়ে। এক বছর আগে বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে দুই শীর্ষ পদে নেতৃত্বের পরিবর্তন ঘটিয়েও শৃঙ্খলা ফেরেনি ঐতিহ্যবাহী ছাত্র-সংগঠনটিতে। বরাবরের মতোই উচ্ছৃঙ্খল সংগঠনটির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী। এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই কমিটি নেই বলে দায় সারার চেষ্টা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের। তারা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ব্যক্তিকে দোষ দিচ্ছেন। সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো- কমিটি নেই বলে কি দায় এড়ানোর কোনো সুযোগ আছে কেন্দ্রীয় ছাত্রলীগের ? সংগঠনটির নেতাকর্মীরা মনে করেন কমিটি না থাকার কারণে অপরাধে জড়াচ্ছে নেতাকর্মীরা। কিন্তু এ নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের তেমন কোনো মাথাব্যথা নেই। গঠনতান্ত্রিকভাবে সংগঠন চলছে না বলে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে চলছেন নেতাকর্মীরা।

8

এই বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ একটি বৃহৎ সংগঠন। লাখ লাখ নেতাকর্মী এ সংগঠনের। এ সংগঠনের কেউ কেউ অপরাধে জড়াচ্ছে এটা সত্য। কিন্তু আমরা অপরাধীদের প্রশ্রয় দিচ্ছি না। আমরা প্রত্যেক ঘটনায় সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগে কোনো অপরাধীর ঠাঁই নেই। সিলেটের বিষয়ে তিনি বলেন, সিলেট জেলা-মহানগর ছাত্রলীগের কমিটি নেই দীর্ঘদিন যাবত এছাড়া সিলেটের এমসি কলেজসহ বেশ কয়েকটি কলেজ ও বিশ^বিদ্যালয়ে ১২ বছর যাবত আমাদের কমিটি নেই। আমরা ইতিমধ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। আশা করছি শীঘ্রই কমিটি গুলো গণতান্ত্রীক প্রক্রিয়া করতে পারব।

4

কমিটি নেই বলে ছাত্রলীগের বিভিন্ন অপরাধের দায় এড়ানোর সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রলীগে পদধারী কেউ অপরাধের সাথে জড়িত থাকলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং করছিও। আমরা মনে করি অপরাধী শুধু অপরাধী। তার কোনো দল নেই। রাজনৈতিক পরিচয় নেই। অপরাধীকে অপরাধীর মতো বিবেচনা নেয়া উচিত।
ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ কমিটি না থাকায় অপকর্মে জড়াচ্ছে নেতাকর্মীরা। গঠনতন্ত্রের সঠিক চর্চা হলে এসব কর্মকাণ্ড অনেকাংশে কমে আসতো বলে তিনি মনে করেন।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

2 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

4 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

5 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

6 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

4 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

2 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
7