editor
প্রকাশিত: 6:15 PM, February 7, 2021
অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বছরের দেশ পরিচালনা নিয়ে বাংলায় একটি বই প্রকাশ করবে পরিকল্পনা মন্ত্রণালয়। আজ রোববার (৭ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের ত্রৈ-মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) বইটি প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১২ বছরে কী কী প্রকল্প অনুমোদন হয়েছে সেই বিষয় বইয়ে উঠে আসবে। প্রধানমন্ত্রীর শাসন আমলে বাংলাদেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকসহ নানা অঙ্গনে অনেক উন্নয়ন হয়েছে।বিষয়গুলো একত্রিত করে আমরা বই বের করব।
বাংলাদেশের ওপর সামষ্টিক রিপোর্ট থাকবে। চলতি বছরের ১৫ এপ্রিলের মধ্যেই বইটি বের হবে।অবাধ তথ্যপ্রবাহ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সংশ্লিষ্টদের নিয়ে সভা করেছি।সচিব থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেছি সাংবাদিকরা যেন অবাধে তথ্য পেতে পারে। সাংবাদিকদের কাজে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়। আমরা কয়েকটি বিভাগ নিয়ে সভা করেছি। আমাদের অনেক ক্ষেত্রে অগ্রগতি অনেক ভালো হয়েছে।
এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।বাংলায় রিপোর্ট প্রণয়ন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পের প্রত্যেক কপি বাংলায় বাধ্যতামূলক করতে হবে।সাধারণ মানুষকে বোঝাতে হলে বাংলায় রিপোর্ট লিখতে হবে। বিআইডিএস-এর প্রধানকে বলা হয়েছে প্রতি তিন মাস পর বাংলাদেশের সার্বিক উন্নয়নের রিপোর্ট দেওয়ার জন্য। আমরা টেম্পারিং রিপোর্ট চাই না, আমরা প্রকৃত রিপোর্ট চাই।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ