admin
প্রকাশিত: 7:04 PM, December 6, 2020
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন ৬ জন প্রার্থী।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে প্রার্থী চূড়ান্ত করতে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ সমন্বয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বশীলরা বক্তব্য দেন। এসভায় উপস্থিতি থেকে দলীয় প্রার্থী হিসেবে ৬ প্রার্থী তাঁদের নাম ঘোষনা দেন। তাঁরা হলেন, গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আকমল খান, জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামী লীগ নেতা মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র ও প্রচার সম্পাদক আব্দুল জব্বার।
উল্লেখ্য, নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় জগন্নাথপুর পৌরসভাসহ দেশের ৬১টি পৌরসভার তফশিল ঘোষনা করে। যার প্রেক্ষিতে গতকাল শনিবার আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নের জন্য বৈঠক ডাকা হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারাণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, জেলা কমিটির নির্দেশনায় দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য আমরা সভা করেছি। তৃনমুল নেতাকর্মীদের মতামতের ভিত্তিত্বে বর্তমান পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়াসহ তিনজনের মনোয়ন প্রত্যাশীর নাম জেলা কমিটির নিকট পাঠানো হবে।
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা