admin

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

মহানগর আ.লীগের গ্রুপিং প্রকাশ্যে

মহানগর আ.লীগের গ্রুপিং প্রকাশ্যে

2

নুরুল ইসলাম
মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। মহানগরের দুটি পক্ষ কেন্দ্রে পাল্টাপাল্টি কমিটি জমা দেয়ায় কমিটির অনুমোদন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ। গত ৫ ডিসেম্বর এক বছর হলো মহানগর আওয়ামী লীগের কমিটি গঠনের। বিগত একবছরেও পূর্ণাঙ্গ রূপ পায় নিয়ে মহানগর আওয়ামী লীগ। ২০১৯ সালের ৫ ডিসেম্বর নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক জাকির হোসেনের নাম ঘোষণা করা হয়।
২০২০ সালের ৫ই ডিসেম্বর পর্যন্ত চারজন দিয়েই দু’টি কমিটি এক বছর পূর্ণ করেছে। তবে, এরই মধ্যে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাবিত তালিকা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। তালিকা পাঠানো হলেও এখনো সেটি অনুমোদন হয়ে সিলেটে আসেনি। নানা অভিযোগ উঠায় কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তাবিত তালিকা যাচাই-বাছাইয়ে নেমেছেন। এই অবস্থায় সিলেট মহানগর আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে স্পষ্ট হয়েছে বিভক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গত রবিবার সিলেটে আওয়ামী লীগ বিশাল শোডাউন করেছে।
জেলা ও মহানগর আওয়ামী লীগ একত্রিত হয়ে নগরীতে এই শোডাউন করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল। ওদিকে মহানগর আওয়ামী লীগের সাবেক কমিটির কয়েকজন নেতার নেতৃত্বে কর্মীরা ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আলাদা বিক্ষোভ মিছিল করেছেন। পরে তারা গণমাধ্যমের কাছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অবস্থান জানান দিয়েছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম। তিনি সন্ধ্যায় জানিয়েছেন, ‘মহানগর আওয়ামী লীগের ব্যানারে আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কর্মসূচি পালন করেছি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।’ রোববার দুপুরে আলাদা ব্যানারের বিক্ষোভ মিছিলটি সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু করে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও এডভোকেট শামসুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা তপন মিত্র, প্রিন্স সদরুজ্জামান, এডভোকেট জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, এমএ হান্নান, বেলাল খান, আব্দুল হামিদ কুটু, সজল চৌধুরী, এডভোকেট শঙ্কর কুমার দেব, এড. আব্দুর রকিব বাবলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, সৈয়দ আতিকুর রব চৌধুরী জুয়েল, এড. অরুণ চন্দ্র নাথ, এড. একরামুল হাসান শিরু, এড. নজরুল ইসলাম, এড. মাছুম বিল্লাহ চৌধুরী, এড. রমা কান্ত নাথ, আবেদুজ্জামান, শামীম ইকবাল, সাব্বির আহমদ, জহির আহমদ নিয়াজ খান, জমসেদ সিরাজ, আবু সুফিয়ান নেবু প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘কোনোভা?বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাশত করা হ?বে না। বিরোধিতাকারী মৌলবাদী চক্রের বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর তা না হলে আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।’ ওই কর্মসূচিতে উপস্থিত থাকা নেতারা জানিয়েছেন- মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির প্রস্তাব করা হয়েছে। কিন্তু প্রস্তাবিত কমিটিতে আমরা আছি কিনা জানি না। দীর্ঘদিন ধরে আমরা মহানগর আওয়ামী লীগে আছি। এ কারণে কর্মসূচিতে আমরা মহানগর আওয়ামী লীগের ব্যানার নিয়েই হাজির হয়েছি। এখানে বিতর্কের কোনো অবকাশ নেই বলে দাবি করেন তারা।
উল্লেখ্য, গত বছর ৫ই ডিসেম্বর মাসুক উদ্দিন আহমদকে সভাপতি ও অধ্যাপক জাকির হোসেনকে সভাপতি করে সিলেট মহানগর আওয়ামী লীগের অর্ধাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। এর আগের কমিটিতে সভাপতি ছিলেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক ছিলেন আসাদউদ্দিন আহমদ। মাঠ পর্যায়ের দ্বন্দ্ব কমাতে সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দিয়েই নতুন ফরম্যাটে মহানগর আওয়ামী লীগ গঠন করা হয়েছিল।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

5 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

7 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

8 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
5