admin
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক
ভিন্ন স্বাদের খাবার খাওয়ার জন্যে অনেকেই ঘর ছেড়েই বাইরের রেষ্টুরেন্টকে বেছে নেন।কিন্তু এসব রেষ্টুরেন্টে কি খাচ্ছেন আর পরিবারের জন্যে বাসায় কি খাবার নিয়ে যাচ্ছেন । একবারও কি ভেবে দেখেছেন। সিলেটে এমন পছন্দের রেষ্টুরেন্টগুলোর মধ্যে অনেকেই বেছে নেন পাঁচ ভাই ও পানসীর মতো জনপ্রিয় রেষ্টুরেন্টগুলোকে। এবার এই রেষ্টুরেন্টগুলোতেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
গতকাল সোমবার সিলেট নগরীর জল্লারপাড়স্থ পাঁচ ভাই রেষ্টুরেন্ট ও পানসী রেষ্টুরেন্টে অভিযান চালায় রেষ্টুরেন্টে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, কাপড়ের লাল রং মেশানো, ক্যামিক্যাল, পচা-বাসি গ্রীল ও মেয়াদর্ত্তীণ দ্রব্য পাওয়া যায়। ফলে পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ৩ লাখ টাকা ও পানসী রেষ্টুরেন্টেকে সাড়ে ৩ লাখ টাকা করে দুই রেষ্টুরেন্টকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে র্যাব-৯ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তারুজ্জামান জানান,পচা-বাসি গ্রীল, মেয়াদর্ত্তীণ দ্রব্য ও খাদ্যে ভেজাল, কাপড়ের লাল রং ব্যবহার। এতে ক্যান্সারের ঝুঁকি ও নিম্ন মানের খাদ্য সরবরাহ করা হচ্ছে। তিনি আরও জানান, আমরা চাই মানুষের আস্তার জায়গা গুলোতে যেনো ভালো পরিবেশে খাবার পাওয়া যায়। তাই আমারা আজ নগরীতে এই অভিযান চালাই।কিন্তু খুব খারাপ লাগলো মানুষের আস্তা রাখার প্রতিষ্ঠানগুলোতে এই ধরণের পরিবেশ দেখে। আশা রাখি আজকের পর থেকে প্রতিষ্ঠানগুলো এই ধরণের পরিবেশ থেকে ফিরে আসবে।
অভিযান অব্যাহত থাকবে কি না জানতে চাইলে তিনি জানান, নগরীর অন্যসব রেষ্টুরেন্টগুলোর খাবার মান যাচাইয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আমাদেরকে সাধারণ মানুষ তথ্য দিয়ে সহযোগীতা করতে পারেন। আমাদের গোয়েন্দা সংস্থাও মাঠে কাজ করছে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, র্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসানসহ র্যাবের একটি দল।
উল্লেখ্য-এর আগেও সিলেটের এসব প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হয়েছে ।
5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার