editor
প্রকাশিত: 3:07 PM, February 20, 2021
অনলাইন ডেস্ক:
মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারের এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।পেন্টাগন বলছে, যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে সেনা প্রত্যাহারের আগে অবশ্যই সেখানে সহিংসতা উল্লেখযোগ্য মাত্রায় কমে আসতে হবে। ২০ বছর আগে তালেবান হটানোর নামে আফগানিস্তানে সেনা মোতায়েন করে আমেরিকা। খবর এবিসি ও রয়টার্সের।ন্যাটো জোটের কর্মকর্তারা গত বুধ ও বৃহস্পতিবার বৈঠক করেছেন এবং তাতে আফগানিস্তানে মোতায়েন জোটের ৯ হাজার ৬০০ সেনার ভাগ্যে কী হবে তা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন।
এ সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সরকার তাড়াহুড়ো কিংবা বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহার করবে না যাতে ন্যাটো জোটের সুনাম ক্ষুন্ন হয়। গতমাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম অস্টিন লয়েড পেন্টাগনে প্রথম সাংবাদিকদের ব্রিফ করলেন।
তিনি সুস্পষ্ট করে বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মিশন চলবে এবং যেকোনো ঝুঁকির মুখে নিজেদের রক্ষার ক্ষেত্রে কমান্ডারদের দায়িত্ব ও অধিকার রয়েছে।এর আগে মার্কিন সরকার ও তালেবানের মধ্যে কাতারে যে চুক্তি হয়েছিল তাতে বলা হয়েছে, ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে আমেরিকা।কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর সে সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে। ফলে আফগানিস্তান থেকে শিগগিরি মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে মেন হয় না।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট