admin

প্রকাশিত: 5:16 PM, December 9, 2020

‘মানবতার আধার’ মৌলভীবাজারের এসপি ফারুক

‘মানবতার আধার’ মৌলভীবাজারের এসপি ফারুক

তাহমিনা আক্তার
একজন সফল ও মানবিক পুলিশ সুপার মৌলভীবাজারের জেলার পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম)। তিনি ২২ তম বিসিএস ক্যাডার। গত বছরের পুলিশ সদরদপ্তর থেকে মৌলভীবাজারের পুলিশ সুপারের দায়িত্বে প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে দপ্তরিক কাজের চাপ মোকাবিলা করে নিয়মিত সাধারণ মানুষদের অভিযোগ শুনা কিংবা তাদের নিকট থেকে দ্রুত সেবা প্রাপ্তির প্রত্যাশা শুনে তড়িৎ পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদানসহ নানা কারণে তিনি জেলাবাসীর কাছে প্রিয় হয়ে উঠেন। দায়িত্বে গ্রহণের পর ২০১৯ সালের ৩০ জুলাই সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি দুর্নীতির-অপরাধের বিরুদ্ধে জিরো টালারেন্স নিয়ে কাজ করে যাচ্ছেন।
ফারুক আহমদ (পিপিএম) বলেছেন, মৌলভীবাজারে দায়িত্ব পালনকারে আমি প্রতিটা মুহুর্ত, প্রতিটা সেকেন্ড চেষ্টা করবো কিভাবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা যায়, পুলিশকে কিভাবে আরোও জনবান্ধব করা যায়। আমি আমার চাকরি জীবনে কখনও দুর্নীতির সাথে আপোষ করিনি। এখনও করবো না। এ ব্যাপারে আমি শতভাগ বিশুদ্ধ। আপনারা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন। এটা আমি ওপেন চ্যালেঞ্জ করছি।
মৌলভীবাজারের এসপি হিসেবে যোগ দেওয়ার পর তিনি প্রায় দেড় বছর যাবত ৬ বিষয়ে উপর অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। প্রথমত সাধারণ মানুষের কেউ হয়রানি, দ্বিতীয়ত নারী ও শিশু নির্যাতন বন্ধ, তৃতীয়ত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সচেতন, চতুর্থত প্রবাসীদের নিরাপত্তা, পঞ্চমত মাদক নিয়েও প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, ষষ্টতম থানায় গিয়ে যদি সন্তুষ্ট হয় তা হলে আর এসপির কাছে আসে না। এই ছয়টি বিষয়ে তিনি সফলতার সহিত কাজ করে যাচ্ছেন।
এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগের কারণে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা থমকে গেছে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসহায়ত্বের মধ্যে পড়েছে ‘যারা দিন আনে দিন খায়’ এমন পর্যায়ের লোকজন। দেশের এমন দুর্যোগের সংকট মুহুর্তে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অভাবী জনগোষ্ঠীর মাঝে সরকারের পাশাপাশি অনেক ব্যক্তি/প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ প্রবাসীরা মানবিক সহায়তা নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। তাদের এগিয়ে আসার কারণে কেউ হয়ত একাধিকবার সহায়তা পেয়েছে আবার কেউ হয়ত একবারও সহায়তা পায়নি। আবার অনেক মধ্যবিত্ত/নিম্ন মধ্যবিত্ত পরিবারও বর্তমান পরিস্থিতিতে আর্থিক দৈন্যতায় পড়েছে। কারো কাছে তারা মুখ ফুঁটে সহায়তার কথা বলতে পারছেন না। এমন পরিস্থিতি বিবেচনা করে সহায়তা না পাওয়া অভাবী ব্যক্তিদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি এসপি ফারুক আহমদ।
‘গরীব-দুঃখির খোঁজ করি, যথাস্থানে পেশ করি, সামর্থ্য অনুযায়ী সাহায্য করি’ এ স্লোগানকে সামনে রেখে তিনি এক ব্যতিক্রমী মানবিক পুলিশিং কার্যক্রম ‘মানবতার আধার’ নামে একটি ইনোভেশনের যাত্রা শুরু করেন। এই ব্যতিক্রমী ইনোভেশনের নেপথ্যের কারিগর জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম। তাঁর সময়পযোগী উদ্যোগে ও দিকনির্দেশনায় জেলার সদর থানা, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী থানায় এই ‘মানবতার আধার’ কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট থানাপুলিশ প্রশাসন। পুলিশ সুপার ফারুক আহমেদ মৌলভীবাজার বিভিন্ন থানায় নিজে উপস্থিত হয়ে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করে এই কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার ফারুক আহমদের নির্দেশনায় পুরো জেলায় এই কার্যক্রম এখনোও অব্যাহত আছে।
করোনার দুর্দিনে দুঃস্থ, অভাবী মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য জেলার সব থানায় ‘মানবতার আধার’ কার্যক্রম চালু করেন। এই মানবিক কার্যক্রমে সমাজের সকল বিত্তবান ব্যক্তি বা গোষ্ঠী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এই কার্যক্রমের মাধ্যমে দিয়ে ত্রাণ ও সাহায্য প্রকৃত উপকারভোগী মানুষের কাছে পৌঁছে দেন তিনি। পুলিশের সকল কাজের বাইরে করোনা পরিস্থিতিতে মানবিক কারণে মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এই সকল কার্যক্রমে তিনি থানার বিট অফিসারগণ স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকদের সাথে সমন্বয় করে তালিকা প্রস্তুত করে মানুষের পাশে দাড়ানোর চেষ্ঠা অব্যাহত রেখেছেন।
এদিকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ‘ঝুকি নেয়ার দরকার নেই, মাস্ক ছাড়া গতি নাই’ এই স্লোগান নিয়ে সম্প্রতি ‘মাস্ক সপ্তাহ’ কার্যক্রম শুরু করেন। গত ২৬ নভেম্বর তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা শহরের ৩টি স্থান সহ মোট ৩০ স্থানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চ করে জেলা পুলিশ। যারা মাস্ক পরিধান করেননি পুলিশ তাদের ওই মঞ্চে নিয়ে মাস্ক পড়ার পক্ষে শপথবাক্য পাঠ করানোর পর মাস্ক পরিধান করিয়ে দেন। পৃথকভাবে যারা যারা মাস্ক পরিধান করেছেন তাদের ফুলদিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। যানবাহনে করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নানা স্লোগান যুক্ত স্টিকার লাগানো হয় তার নেতৃত্বে।
এছাড়াও তিনি পুলিশ হেড কোয়ার্টারে থাকা অবস্থায় আইন ও দন্ড বিষয়ে মানুষের অভিজ্ঞতা জন্য একটি বই লিখেন। যার নাম ‘অপরাধ ও দন্ড’। পুলিশ সুপার শত ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষদের সাক্ষাতের বিষয়টি অগ্রাধিকার দিয়ে থাকেন। সাধারণত সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ রুটিন কাজের সুবিধার্থে দর্শানার্থীদের সাক্ষাৎকারের জন্য নির্দিষ্ট একটি সময় বেঁধে দিয়েছেন। অফিসে হাসিমুখে দর্শানার্থীদের কথা শুনে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করেন তিনি।
তার এসময় সহযোগিতা, সৃজনশীল ও কর্মদক্ষায় কারণে মৌলভীবাজার উপজেলার সাধারণ মানুষের মনে তিনি ঠাঁই করে নিয়েছেন। তার ব্যতিক্রমী মানবতার আধাঁরের গল্প এখন উপজেলার সকলের মুখে মুখে শোভা পাচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে