editor

প্রকাশিত: 4:26 PM, February 27, 2021

সিরিয়ায় মার্কিন হামলা ইরানের প্রতি সতর্কতা: বাইডেন

সিরিয়ায় মার্কিন হামলা ইরানের প্রতি সতর্কতা: বাইডেন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র সিরিয়ায় যে বিমান হামলা চালিয়েছে তা ইরানের জন্য সতর্কতা হিসেবে দেখতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।বিমান হামলা কী কোন বার্তা বহন করছে—এ প্রশ্নের জবাবে শুক্রবার তিনি বলেছেন, সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলাকে ইরানের উচিত সতর্কতা হিসেবে দেখা।ব্যাপক শীতকালীন ঝড়ের পর টেক্সাসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেছেন। একইসঙ্গে তিনি ইরানকে সতর্ক হতেও বললেন।বার্তা সংস্থা এএফপি ও আলজাজিরা এমন খবর দিয়েছে।এদিকে সিরিয়া ও ইরান যুক্তরাষ্ট্রের এ হামলার নিন্দা জানিয়েছে। সিরিয়া এ হামলাকে বাইডেনের নতুন প্রশাসনের পক্ষ থেকে অশুভ ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে। ইরান বলেছে, এই হামলা এ অঞ্চলকে আবারও অস্থিতিশীল করে তুলবে।সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানপন্থী মিলিশিয়াদের স্থাপনায় বৃহস্পতিবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন সেনাদের অবস্থানে সাম্প্রতিক রকেট হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বহু আহতের খবর পাওয়া গেছে।  হামলার কথা স্বীকার করে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনী সিরিয়ায় ইরানসমর্থিত মিলিশিয়াদের ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে।তিনি বলেন, ইরাকে যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন মিত্র বাহিনীর সেনাদের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই বিমান হামলার অনুমোদন দেওয়া হয়েছে।পেন্টাগনের তথ্যানুসারে, সাতটি লক্ষ্যবস্তুতে সাতটি ৫০০-এলবি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন-গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র পাচারে সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত একটি সংযোগস্থলও হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে।কিরবি বলেন, কাতায়েব হিজবুল্লাহ ও খাতিব সাইয়িদ আল শুহাদাসহ ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ব্যবহৃত সীমান্ত নিয়ন্ত্রণ পয়েন্টের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। আর একডজনের বেশি ইরান-সমর্থিত মিলিশিয়া নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যদিও এ নিয়ে পেন্টাগনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।সংস্থাটির প্রধান রামি আবদুল রহমান বলেন, গোলাবারুদবাহী তিনটি ট্রাক ধ্বংস হয়েছে। ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে।তিনি বলেন, প্রাথমিক তথ্য বলছে– অন্তত ১৭ যোদ্ধা নিহত হয়েছেন। তারা সবাই পপুলার মবিলাইজেশন ফোর্সের সদস্য। এ ছাড়া হাশেদ আল শাবির সদস্যরাও নিহত হয়েছেন।এক বিবৃতিতে পেন্টাগন জানায়, মার্কিন হামলা ছিল সমানুপাতিক। কূটনৈতিক পদক্ষেপের সঙ্গে সমন্বয় করে এই বিমান হামলা। জোটমিত্রদের সঙ্গেও আলাপ করা হয়েছে।

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট